somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গিবাদ কোন আঞ্চলিক সমস্যা নয়, এই সঙ্কট গ্লোবালঃ জাহাঙ্গীর আলম আকাশ

১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মীয় জঙ্গিবাদ কোন একটি নির্দিষ্ট এলাকা, অঞ্চল বা ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নেই। ইসলামী জঙ্গিরা সমপ্রতি ইউরোপের নেতৃত্বদানকারী অন্যতম প্রধান রাষ্ট্র জার্মানিতে আক্রমণের হুমকি দিয়েছে। আমরা স্পষ্ট করেই বলতে চাই, জঙ্গিবাদ গ্লোবাল এবং গুরুতর একটা সমস্যা। জঙ্গিবাদকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। সমাজে, রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করেই চলেছে এই ধর্মীয় জঙ্গিবাদ। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মকে রাজনীতিতে ধারাবাহিক ব্যবহারের ফলেই জঙ্গিবাদ এখন এক মহা বিষফোঁড়ায় পরিণত হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ধর্মের ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। আর সে কারণেই সেসব দেশের শান্তি, ধর্মীয় সমপ্রীতি আজ এক চরম সঙ্কটকাল অতিক্রম করছে।

দক্ষিণ এশীয় অঞ্চলে ধর্মীয় মৌলবাদ প্রতিষ্ঠা করতে চায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। সমপ্রতি ভারতের উইকলি রিভিউয়ের একটি প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়। আইএসআই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোকে কাজে লাগাচ্ছে। আল কায়দা ও তালেবানকে আইএসআই সবরকমভাবে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আইএসআইর সাবেক প্রধান হামিদ গুল এবং আইএসআইয়ের সাবেক কর্মকর্তা লে. কর্নেল ইমতিয়াজ বাট ওরফে মাওলানা বাট জঙ্গিদের প্রশিক্ষণ দেন। বাংলাদেশের সামরিক বাহিনীর কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গেও মাওলানা বাটের নিবিড় সম্পর্ক রয়েছে। নারীদের ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নেয়া উগ্র ধর্মান্ধ জঙ্গি সংগঠনটিই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ওপর হামলার সঙ্গে জড়িত।

ভারতের উইকলি রিভিউয়ের প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সির (আইএসআই) পৃষ্ঠপোষকতায় জঙ্গি সংগঠনগুলো আগেও বহুবার শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা চালায়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ওপর সফল হামলার পর আল কায়দা শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছে। আল কায়দা মুসলিম দেশগুলোর প্রধান হিসেবে কোন নারীকে দেখতে চায় না। কারণ জঙ্গিদের ভ্রান্ত ধারণা হলো নারীরা দেশ প্রধান হওয়াটা ইসলামবিরোধী। মুম্বাইয়ের হামলার ঘটনায় গ্রেফতারকৃত জঙ্গিরা বাংলাদেশ ও শেখ হাসিনার ওপর হামলার কথা স্বীকার করে জিজ্ঞাসাবাদে। একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। ২০০৮ সালের সেই শহীদ বুদ্ধিজীবী দিবসে শেখ হাসিনার ওপর হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। কিন্তু তিনি অসুস্থতাজনিত কারণে পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেন। একদিন পরই সিএনএন ও আইবিএন এই হামলা পরিকল্পনার খবরটি ফাঁস করে দেয়। আইএসআইয়ের সাবেক প্রধান হামিদ গুল অভিযানের ব্যর্থতার খবর শুনে ক্ষুব্ধ হন।

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২০০৪ সালের ২১ আগস্টে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে যে গ্রেনেড হামলা চালানো হয় সেই গ্রেনেডগুলো পাকিস্তানের সেনাবাহিনী এবং আফগান-পাকিস্তান অঞ্চলে ব্যবহার হয়। ২০০৭ সালের নির্বাচনী প্রচারণাকালে একই ধরনের হামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভুট্টো এবং বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন।

উইকলি রিভিউয়ের প্রতিবেদন মতে, সৌদি বিশেষ গোষ্ঠীর আনুকূল্যে প্রতিষ্ঠিত ওসামা বিন লাদেন আল কায়দার প্রধান, যিনি শরিয়া আইন অনুযায়ী ইসলামী রাষ্ট্রে নেতৃত্ব প্রতিষ্ঠা পেতে পারে এমন দেশের জনপ্রিয়-সম্ভাবনাময় নারী নেত্রীদের হত্যার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে বিডিআর সদর দপ্তরের হত্যাযজ্ঞ, শ্রীলঙ্কার জাতিগত সংঘাত, ভারতের মুম্বাই হামলা, পাকিস্তানে ক্রিকেটের ওপর হামলাসহ দক্ষিণ এশিয়ার এসব দেশে চলমান জঙ্গি-সন্ত্রাসী হামলা, বোমাবাজি, হত্যাযজ্ঞ, বিশৃঙ্খলা-অশান্তি একই সুতোয় গাঁথা। সন্ত্রাস-জঙ্গিবাদের কারণে এসব দেশে আইনের শাসন ক্রমশ হারিয়ে যাচ্ছে, বাড়ছে অশান্তি-অনিশ্চয়তা। দক্ষিণ এশিয়ার ভঙ্গুর এসব দেশের মানুষ শান্তির অন্বেষণে কাটাচ্ছেন প্রতিটি মুহূর্ত।

সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ, উগ্র ধর্মান্ধতা, মৌলবাদই এখন দক্ষিণ এশিয় অঞ্চলের প্রধান সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। এই সমস্যার শেকড় এতই গভীরে প্রোথিত যে, কেউ চাইলেই দ্রুত সমাধান করা সম্ভব নয় তাদের পক্ষে। এজন্য দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা এবং জঙ্গিবাদ-মৌলবাদের মতো সমস্যা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে একটি আঞ্চলিক টাস্কফোর্স গঠন করা যেতে পারে বলে কেউ কেউ মনে করছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল এই ধরনের একটি টাস্কফোর্স গঠন করা।

সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন যেটা সেটা হলো দক্ষিণ এশিয়ার প্রতেকটি দেশে এই কঠিন সমস্যাকে চ্যালেঞ্জ করতে জাতীয় ঐক্য গড়ে তোলা। বাংলাদেশেও জাতীয় ঐক্য গড়ে তোলার দাবি বিভিন্ন মহল থেকে উত্থিত হচ্ছে। কিন্তু সংকীর্ণ দলীয় রাজনৈতিক চিন্তা, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা, ক্ষমতায় যে কোন প্রকারে যাওয়াসহ নানান স্বার্থ-দ্বন্দ্ব জনিত কারণে সেই জনদাবি উপেক্ষিত হচ্ছে প্রতিনিয়ত। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জঙ্গিবাদ সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা দরকার। আলাপ-আলোচনার মধ্য দিয়ে নিশ্চয়ই এই কঠিন সমস্যার একটা সমাধান বেরিয়ে আসবে।

তবে আমরা সমস্যাকে ভিন্নভাবে বিশ্লেষণ করতে চাই। জঙ্গিবাদ সমস্যাটি মোকাবেলা করতে শুধু শুধু আঞ্চলিক কিংবা গ্লোবাল কমিটি কিংবা টাস্কফোর্স গঠন করলেই সমস্যা থেকে পার পাওয়া যাবে বলে মনে করি না আমরা। আমরা মনে করি, জঙ্গিবাদ মোকাববেলা করতে চাইলে আগে চাই, জঙ্গিবাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক মদদদাতা, পৃষ্ঠপোষক এবং অর্থের জোগানদাতাদের খুঁজে বের করুন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি বিন লাদেন ও বাংলাভাইদের যারা তৈরি করেছে সেই ইতিহাস ও তাদেও স্রষ্টাদের বিশ্বসমাজ, বিশ্বসভায় পরিষ্কার করে তুলে ধরা চাই। একইসঙ্গে গণতন্ত্র, আইনের শাসন এবং স্ব স্ব দেশের সংবিধান ও মানবাধিকার সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তিগুলোর যথাযথ প্রয়োগ করতে হবে। দারিদ্র্যসহ সবধরনের বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র ছাড়া জঙ্গিবাদ মোকাবেলা করা যাবে কি?

১০.১০.২০০৯
[লেখক : জার্মান প্রবাসী সাংবাদিক-মানবাধিকারকর্মী এবং সম্পাদক দি হিউম্যান রাইটস টুডে]
Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×