অন্তজালে বিচরনকারীদের নিকট প্রশ্ন?
যে দেশের মানুষ ৩০টাকার পেঁয়াজ ১৩০টাকা কিনে আনে কোন প্রতিবাদ ছাড়া। যে দেশের মানুষ বিদুৎ এর পরিবর্তে খাম্বা নিয়ে সন্তুষ্ট থাকে। যে দেশে কথায় কথায় সংবিধান টেনে আনে কিন্তু সংবিধানে লিপিবদ্ধ জনগনের মৌলিক অধিকার গুলো রাষ্ট্র পূরনে ব্যর্থ। যে দেশে আস্ত পদ্মা সেতু খেয়ে ফেলেল দেশ প্রেমিকের উপাধী পাওয়া যায়। যে দেশে আধিপত্যব্যাদ ও সম্প্রসাওরনবাদের তাবেদার দালাল রা ঐক্যবদ্ধ, এক লুটেরা জোট আর এক লুটেরা জোট কে হারাতে দেশের সাধারন মানুষকে করে জিম্মি।
যে দেশের কর্পোরেট প্রচার মাধ্যম অপসংস্কৃতির প্রচারক ও মেহনতী মানুষের শত্রু খেটে খাওয়া মুটে মজুর ,কৃষক ,কেরানী ,ছাত্র শিক্ষক প্রন্তিক মানুষর মুখপাত্র পত্রিকা নাই। সেই দেশটির নাম বাংলাদেশ।
কর্পোরেট প্রচার মাধ্যম গুলো খেটে খাওয়া মেহনতী মানুষের কথা প্রচার করে না। অন্তজালের এই যুগে ফেসবুক ও ব্লগের কল্যানে আধিপত্যব্যাদ ও সম্প্রসাওরনবাদের তাবেদার দালাল, লুটেরা জোট ও কর্পোরেট প্রচার মাধ্যম গুলোর মূখোশ যখন একটু একটু করে খুলতে শুরু করেছে ঠিক সেই মূহুর্তে সাম্রাজ্যবাদের পদলেহনকারী দুর্নীতিপরায়ন রাজনৈতিক চর্চা ও তার লালন-পালন কারীদের রক্ষা কবজ হিসেবে সৃষ্টি করা হলো তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারাটি।
যে দেশের অন্তজালে বিচরনকারীরা এমন একটি ভয়ঙ্কর আইনের হাতে নিজেদের মাথা পেতে দেয় সেই দেশের অন্তজালে বিচরনকারীদের সাম্রাজ্যবাদের পদলেহনকারী দুর্নীতিপরায়ন রাজনৈতিক চর্চা ও তার লালন-পালন কারীদের নিয়ে লেখা যোগ্যতা কতটুকু? বা তা কি আদৌ আছে?
আমাদের গনতন্ত্রের সংসদীয় প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির হাতে কোন ক্ষমতা রাখা হয়নি। যা সব রাজনৈতিক দলের ইচ্ছায় ৯০ এর সংসদে কার্যকর করা হয়। রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ অভিবাবক। কিন্তু সেই অভিবাবকের হাতে রাষ্ট্রের সঙ্কটময় পরিস্থিতে কোন প্রদক্ষেপ নেয়ায় ক্ষমতা আছে কি ?
যেখানে প্রধানমন্ত্রীই রাষ্ট্র, সংসদ, সরকারসহ সবকিছুর একমাত্র জিম্মাদার ।
এবং তা সকল দলের ঐক্যমতে পাশ হয়। যেই গনতন্ত্র সকল ক্ষমতা একজনের হাতে তুলে দেয় তা কি করে গনতন্ত্র হয়?
আজ যদি দেশের ক্ষমতার বিকেন্দ্রেীকরণ প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস, প্রাদেশিক শাসন ব্যবস্থা। স্বাধীন বিচার বিভাগ ও নির্বাচন কমিশন, সংসদ সদস্যের দলীয় মতামতের বাইরে ভোট দানের অনুমতি, জেলা ভিত্তিক স্বশাসন ও প্রশাসনিক ব্যবস্থা থাকতো তবে কি সাম্রাজ্যবাদের পদলেহনকারী দুর্নীতিপরায়ন রাজনৈতিক চর্চা ও তার লালন-পালন কারীরা খেটে খাওয়া মেহনতী মানুষের কথা বলার অধিকার কেড়ে নেবার সাহস দেখাতে পারতো?
দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।