somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোম্বাই মিঠাইর সঙ্গে সামাদ মিয়ার ২২ বছরের সংসার

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের সময়.কম : ১৫/০৭/২০১৬

নিজ আর্থিক ভাগ্যের প্রভূত উন্নয়ন ঘটাতে না পারলেও গ্রামে কৃষি কাজ করার পাশাপাশি ঢাকায় এসে বোম্বাই মিঠাই বিক্রি করে সামাদ মিয়া কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ২২ বছর।

৫২ বছর বয়ষ্ক সামাদ মিয়ার দেখা পাওয়া যায়, গত মঙ্গলবার দুপুরে রাজধানীর পশ্চিম পান্থপথে। তিনি হেঁটে যাচ্ছিলেন পূর্ব রাজাবাজারের দিকে। কাঁধে ভ‚মি থেকে ঊর্ধ্বমূখী দাঁড় করানো ছিল একটি পাকা বাঁশ। এর ডগায় গোল করে লাগানো সেই বোম্বাই মিঠাই ছিল প্লাস্টিক দিয়ে মোড়ানো। ডগার একটু নিচে খুঁড়ল করা ছিল, যেখানে রাখা ছিল বাঁশের চিকন কাঠি। এ কাঠিতেই গেঁথে দেয়া হয় বোম্বাই মিঠাই দিয়ে হাত দিয়ে তাৎক্ষণিকভাবে বানানো মাছ, ফুল, পাখি, হাত ঘড়ি ইত্যাদি।

সামাদ মিয়াকে দেখে ৩২ বছরের তরুণ বুলবুল ও তার বন্ধু শাখাওয়াত দাঁড় করান। বাল্য বয়সের স্মৃতিচারণ করে বুলবুল বলছিলেন, আহ্, আমাদের স্কুলের গেটে একটা লোক এসব বেচতো। কত্ত যে খাইছি. . . । আজ কত বছর পর দেখলাম। দেন, একটা পাখি বানিয়ে দেন। শাখাওয়াতও বুলবুলের কথার সঙ্গে সঙ্গতি রেখে বলতে থাকেন, ঠিকই বলেছো বন্ধু, আমি ছোট সময় কাঁচের বোতল জমিয়ে এসব নিতাম।

সামাদ মিয়া তাদের বলতে থাকেন, হ, আগে এইসব অনেক বেচছি, একদিনে এক হাজার টাকা বেচা কোনো ব্যাপারই আছিল না। এহন কী আর হেই দিন আছে। কত দামি দামি চকলেট বাইর হইছে, আমাগো এইসবের বেইল (পাত্তা) নাই।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা সামাদ মিয়া এ প্রতিবেদকের প্রশ্নে জানান, তাদের অঞ্চল ভাটি। সেখানে বোরো মৌসুমেই ধানের আবাদ হয়। আর সারাবছর পানিতে প্লাবিত থাকে। বোরো মৌসুমে তিনি দলীয়ভাবে মাঠে মাঠে কাজ করেন চুক্তিতে। এরপর নিজের বানানো বোম্বাই মিঠাই নিয়ে বাড়তি আয়ের আশায় চলে আসেন ঢাকায়।

তিনি বলেন, বাড়িতে বসে থাকা লস্। সময়টাকে কাজে লাগাতেই এ কাজ করছি ২২ বছর ধরে। যা আসে, তা-ই লাভ। প্রতিদিন ৩০০-৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। সব খরচ করে দিনে ২০০ টাকা হাতে রাখা যায়।

সামাদ মিয়া পাখির জন্য ১০টাকা, হাতঘড়ির জন্য ৫ টাকা, ফুলের জন্য ১০টাকা, পাখার জন্য ৫ টাকা নেন। এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় পূর্ব রাজাবাজারের কিছু শিশু ভীড় জমায় তার কাছে। বিভিন্ন কিছু বানিয়ে তাদের হাতে দিয়ে সামাদ বলছিলেন, বুচ্ছেন, এই গরিবের পোলাপানই আমার ১ নম্বর কাস্টমার। ওরাই আমারে বাচাইয়া রাখছে।

পরের জমিতে চুক্তিতে কাজ আর এই কাজ ছাড়া আমার ইনকামের আর কোনো রাস্তা নেই সামাদ মিয়ার। এর মাধ্যমেই জীবন-যাপন করতে হয় সামাদ মিয়ার, তার স্ত্রী জরিনার, মেয়ে রোজিনার (১৯) ও ছেলে সজীবের (১৮)। রোজিনা গোপালপুরের একটি বিদ্যালয়ে দশম ও সজীব নবম শ্রেণীতে অধ্যয়নরত বলে জানান সামাদ মিয়া।

বোম্বাই মিঠাইর সঙ্গে সামাদ মিয়ার ২২ বছরের সংসার
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব নিয়ন্ত্রণের এই সুযোগ কি আরেকবার আসবে? বা তারাই-কি এটা হাত ছাড়া করবে???

লিখেছেন লিংকন বাবু০০৭, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০

ইরানী নেতা খামেনি শহীদ হওয়ার পরে ইরান কি বলেছিল মনে আছে???

ইরান কইছিলো, ইরানের এই অবস্থার জন্য যারা দায়ী সেই বেবাক দেশকে রাস্তায় এনে দাঁড় করানো হবে।
প্যান্ট খুলে ছেড়ে দিবে-(এটা আমি... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খাবেন সবাই সমকামী হয়ে যাবেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

×