ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াত নেতারা।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বারিধারায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়, চলে রাত পৌনে ৮টা পর্যন্ত।
চলমান রাজনৈতিক সঙ্কট নিয়ে আলোচনা করতেই তারা বৈঠক করেছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন- উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী, শাহরীয়ার আলম এমপি।
তথ্যসূএ ও বিস্তারিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

