somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবকিছু স্বাভাবিক, তবে.................

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল দুপুড় বারোটার দিকে মোহাম্মদপুর থেকে হাইকোর্ট যাচ্ছি, সায়েন্স ল্যাব মোড় পেরিয়ে এলিফ্যান্ট রোডে অল্প কদ্দুর যাওয়ার পর ট্রাফিক য্যামে আটকে গেল গাড়ী । তখনই চিৎকার চেঁচামেচি শুনে নজর গেলো রাস্তার ওপাশে, দেখি হইহই করে বিশ-পঁচিশ জন তরুণ দৌঁড়াদৌঁড়ি করছে। যার অধিকাংশ ঢুকে গেল ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো একটি বাসে। আবার নেমেও এলো পরপরই, ততক্ষণে সিগন্যালে পৌঁছে যাওয়া আরেকটি বাসকে উদ্দেশ্য করে ছুটলো সবাই ।
এরপরই দেখলাম নিদির্ষ্ট একটা ড্রেস পরিহিত কয়েকজন ছেলে পড়িমরি করে ছুটে চলেছে। তাদের পেছনে হই হই করে অনেকে। নজর গেলো 'ভালো ছাএ' চেহারার একটি ছেলের দিকে, 'কি করেছি' জাতীয় দৃষ্টি নিয়ে তাকাচ্ছিল আক্রমনকারীদের দিকে, তারপর ছুটলো প্রাণভয়ে। ডিভাইডারের কাঁটাতারে শার্ট লেগে বেচারা পড়ে গেল রাস্তায়, তারপর উঠে আবার দৌঁড়। কিন্তু ততক্ষণে ধরে ফেলেছে আক্রমনকারীরা, যাদের একটা অংশ স্হানীয় দোকানগুলোর কর্মচারী বলে অনুমান করা যায় । দৃষ্টির আড়ালে পড়ে যাওয়ায় কদ্দুর কি হলো ঠিক বোঝা গেল না। তখন নড়ে উঠলো গাড়ীও ।
সন্ধ্যার পর একই রাস্তা দিয়ে আসার সময় দেখা গেল সবকিছু স্বাভাবিক, সে পথ দিয়ে আসা একজনকে জিজ্ঞাসা করলাম, কিছু জানে না সেও।
জানি না কি হয়েছিল।পথচারীদের বিক্ষিপ্ত মন্তব্য শুনছিলাম কোন একটি কলেজের ছাএদের সাথে অন্যদের ঝামেলার জের সইতে হচ্ছে সেই কলেজের ড্রেসধারীদের, কি বিচিএ!
আজ কয়েকটি পএিকা দেখলাম কোথাও এ জাতীয় কোন সংবাদ দেখলাম না। অন্যদের কাছে ঘটনা হয়তো তুচ্ছ, কিন্তু বিনা দোষে যার আক্রান্ত হলো, তারা কি কখনো ভুলতে পারবে এ স্মৃতি!!
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×