এক কিপটা। বেটা এমনই কিপটা যে কুন সময়ই নেয়া ছাড়া দেয় না। তার অবস্থা এমন হইছে যে, কেউ যদি তারে কয় যে আমারে ঐ জিনিসটা দেও তাইলেই তার এলার্জি উইঠা যায়। তা এই বেটায় সাতার জানত না। একদিন পড়ছে পানিতে। এহন সাতার জানে না, তাই উঠতেও পারে না। হাবুডুবু খাইতাছে। বেচারার অবস্থা দেইখা মানুষজন জড়ো হইছে চারপাশে। তাগোর মধ্যে থিকা একজন তার হাত বাড়াইয়া দিয়া কইতাছে, তোমার হাতটা দেও। আহন ঐ কিপ্টার কিপটামি এমনই যে সে কাউরে কিছুই দেয় না। মইরা গেলেও না। তা তারে কইতাছে তোমার হাতটা দেও তমারে উঠাই। বেটা হাত দিব না। কি করা? কেমনে বাচানি যার? পরে এক লোক কইল, অন্য পথ ধর। কিপটাটারে কও যে আমার হাতটা নেও। তা এই কথা কওয়ায় কাম হইল। সে বাড়াইয়া দেওয়া হাতটা নিল। কিন্তু নিজের হাত দিবনা।
আরেক কিপটা। সবসময় হিসাব কইরা চলে। তার বাড়ীতে লোক তিনজন। কিপটা, তার বউ আর পোলা। কিপটা সবসময় তার বউরে কয়, তিন প্লেটের বেশী খাবার রান্না করবা না। বউ তাই করে। একদিন কিপটা তার চাইর তলা বাড়ীর ছাদে উঠছে। উদ্দেশ্য এন্টেনা ঠিক করব। তা এন্টেনা ঠিক করতে গিয়া হঠাৎ কইরা পা পিছলাইয়া গেছে পইড়া। তা মৃত্যু নিশ্চিৎ। কারণ নীচে পাথরের জমি। তা বেটায় নীচে পড়তাছে। পড়ার সময় কেমনে জানি তার রান্না ঘরের সামনের জানালার মুখোমুখি হইছে। পড়ার ঠিক আগ মূহুর্তে কয়,"বউ বউ, তিন জন না, দুই জনের জন্য রান্না কর"।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



