সমুদ্রের নিচে মালদ্বীপের মন্ত্রিসভার বৈঠক
০৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পানির নিচে একটি ব্যাতিক্রমধর্মী মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন মালদ্বীপের মন্ত্রীরা। মূলত এ বৈঠকের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিষয়টি মানুষের সামনে তুলে ধরতে চান তারা। এছাড়া ডিসেম্বরে কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে বিষয়টি গুরুত্ব দেয়ার জন্য এ ব্যতিক্রমী বৈঠক। এজন্য মন্ত্রিপরিষদের ১৪ সদস্যকে এক সপ্তাহব্যাপী স্কুবা ডাইভিংয়ের মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। একজন মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে কোনো প্রশিক্ষণ নিতে হবে না কারণ তিনি একজন স্বীকৃত ডাইভার। মন্ত্রীদের পোশাক এবং স্কুবার জিনিসপত্র প্রদান করা হবে। এরপর প্রশিক্ষণের প্রয়োজনে ছয় মিটার গভীর পানিতে তাদের ছাড়া হবে। বৈঠকে মন্ত্রীরা হোয়াইট বোর্ড এবং হাতের সংকেত ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করবেন। আগামী ১৭ অক্টোবর মোহাম্মদ নাশিদের সভাপতিত্বে এ বৈঠকে অনুষ্ঠিত হবে।
জলবায়ু পরিবর্তনে সবচে ঝুঁকিতে আছে মালদ্বীপ। ২০০৭ সালে জাতিসংঘের আন্তঃসরকার প্যানেল সতর্ক করে জানায়, ২১০০ সালের মধ্যে সমুদ্রের পানির উচ্চতা ৭ থেকে ২৩ মিটার বৃদ্ধি পাবে। এরজন্য তাদের বসবাসের সমস্যা হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন