somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাচীন বাংলার সর্বশেষ আবিষ্কৃত সুনিপুন কারুকার্যে পুরাকীর্তি

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিক্রমপুর অঞ্চলে মাটির নিচে চাপা পড়ে থাকা হাজার বছরের পুরোনো মানবসভ্যতার নিদর্শন এক নান্দনিক নগরীর সন্ধান মিলেছে। জেলা সদর ও টঙ্গিবাড়ীতে প্রায় পাঁচ বছর ধরে খনন করে আবিষ্কার করা হয়েছে শিক্ষাদীক্ষা ও জ্ঞানচর্চায় উন্নত হাজার বছর আগের বৌদ্ধনগরী।

পুরোনো এ মানবসভ্যতার নিদর্শনের সন্ধান লাভের ফলে নতুন করে লিখতে হবে বিক্রমপুরের কয়েক হাজার বছরের ইতিহাস। প্রত্নতাত্ত্বিক গবেষণাধর্মী সংগঠন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ২০১০ সাল থেকে প্রত্নখনন কাজের মধ্য দিয়ে এ নগরী আবিষ্কৃত হয়েছে।

‘কয়েক বছর আগেও যেখানে ছিল নরেশ চন্দ্র দাসের পানের বরজ। এখন সেই পানের বরজের মাটির নিচে সন্ধান মিলেছে হাজার বছরের প্রাচীন বৌদ্ধনগরীর। নরেশ চন্দ্র দাস তার পানের বরজসহ এক একর সম্পত্তি দান করেন গবেষণা ও প্রত্নখনন কাজের জন্য।’

এদিকে, ২০১০ সালে জেলা সদরের বজ্রযোগিনী ও রামপালের রঘুরামপুরে প্রত্নখননের কাজ শুরু হয়। টানা তিন বছর খনন করে ২০১৩ সালে বজ্রযোগিনী ও রামপালের রঘুরামপুরে মাটির নিচে পাওয়া যায় বৌদ্ধবিহারের সন্ধান।

বিক্রমপুরের এ বজ্রযোগিনী গ্রামে জন্মেছেন বৌদ্ধধর্মের অন্যতম মহাপুরুষ অতীশ দীপংকর। কয়েক বছর আগে বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপংকরের বাস্তুভিটায় চীন সরকারের সহযোগিতায় দেহাবশেষ আনা হয়। সম্প্রতি অতীশ দীপংকরের বাস্তুভিটায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

রঘুরামপুরে বৌদ্ধবিহার আবিষ্কারে শামিল হতে না পারলেও ২০১৪ সালে জেলার টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে প্রত্নতাত্ত্বিক খননকাজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছে চীনের একদল প্রত্ন গবেষক।

বিক্রমপুর অঞ্চলে প্রত্নখনন কাজের সঙ্গে যুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও গবেষক ড. সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ‘কয়েক হাজার বছরের প্রাচীন সভ্যতার ধারক বিক্রমপুর।’

ফরিদপুর ও মুন্সীগঞ্জ জেলাজুড়ে ছিল বিক্রমপুর অঞ্চল। বর্তমানে মানুষ মুন্সীগঞ্জের পাঁচটি উপজেলাকেই বিক্রমপুর হিসেবে চেনে। এ অঞ্চলে প্রত্নখননে বেরিয়ে এসেছে হাজার বছরের পুরোনো বৌদ্ধমন্দির, অষ্টকোণাকৃতি দেয়াল, শৈল্পিক ইট ও রাস্তাঘাট।

সংস্কৃতি মন্ত্রণালয় ও চীনের একটি গবেষণা দলের সহায়তায় খননকাজের মধ্য দিয়ে এখানে ভিন্ন ভিন্ন পাঁচটি সময়ের ভিন্ন ভিন্ন সভ্যতার স্থাপত্য নিদর্শন খুঁজে পাওয়া যায়।

২০১৪ সালের শেষের দিকে নাটেশ্বরে একটি বৌদ্ধমন্দিরের সন্ধান পাওয়া যায়। চলতি বছর মাত্র দুই মাসের খননকাজে একে একে বেরিয়ে আসে বৌদ্ধমন্দির, অষ্টকোণাকৃতি স্তূপ, পাকা দেয়াল, যাতায়াতের রাস্তার অংশবিশেষ। এরই ধারাবাহিকতায় দৃশ্যমান হয় প্রাচীন বৌদ্ধনগরী।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

×