somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় উপমাহাদেশর একটি শ্রেষ্ঠ ইতিহাস

১০ ই মার্চ, ২০১৭ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সে এক চমৎকার ঘটনা। একটি স্বপ্নিল আদেশ। সন্তানের প্রতি পিতার নির্দেশ। হ্যা, ঘটনাটি ঘটেছিল ১৭৫৮ সালের কোন এক রাতে। অর্থাৎ ২৪৭ বছর আগে।

গ্রামের নাম শ্যামসিদ্ধি। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার একটি গ্রাম। এই গ্রামে বাস করতো বিক্রমপুরের ধর্নাঢ্য ব্যক্তি সম্ভুনাথ মজুমদার। এক রাতে শ্রী সম্ভুনাথ ঘুমিয়েছিলেন। স্বপ্নে দেখলেন তার স্বর্গীয় পিতা তার চিতার উপরে একটি মঠ নির্মাণের নির্দেশ দিচ্ছেন। সেই মতো কাজ শুরু। কথাগুলোর সত্যতা কতটা তা বলা মুশকিল। তবে শ্রী সম্ভুনাথ বাবুর তৈরী মঠটি যে ভারতীয় উপমাহাদেশর একটি শ্রেষ্ঠ ইতিহাস হয়ে থাকবে সে কথা অন্ততঃ তার জানা ছিল না।
বর্তমান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার শ্যামসিদ্ধি গ্রামে ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ মঠ অবস্থিত। বিশাল এই মঠটির উচ্চতা ২৪১ ফুট। মঠের আয়তন দৈর্ঘ্য ২১ ফুট ও প্রস্থে ২১ ফুট। বৃহত্তর এই মঠের গঠন খুবই সুন্দর। অষ্টভুজাকৃতির মঠটি না দেখলে এর সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। মঠটির ভেতরের সুরং-এর উচ্চতা প্রায় ৮০ ফুট। মঠের ভিতরে ঢুকতে দরজার উচ্চতা ২৭ ফুটেরও বেশি।
প্রাচীনকালে তৈরী ইট সুরকীর এই মঠের ভিত খুবই মজবুত। ঐতিহাসিকদের মতে শ্যামসিদ্ধির এই মঠ উপমহাদেশের সর্বোচ্চ স্মৃতিস্তম্ভ। প্রসঙ্গ উলেখ্য যে, ভারতের কুতুব মিনারের উচ্চতা ২৩৬ ফুট। মঠের ভিতরে ও বাইরে কারুকাজে পরিপূর্ণ ছিল। খুব সুন্দর সুন্দর কাঠের নকশী করা ছিল এর দরজায় ও জানালায়। মঠের মূল অংশের চেয়ে বাড়তি বরান্দা আছে। বারান্দার কাঠের দরজা ও মঠের মূল ফলকের কাঠের গেট অনেক আগেই চুরি হয়ে গেছে। মঠের গায়ে ছিল মূল্যবান পাথর ও পিতলের কলসী যার কোন অস্তিত্ব এখন আর দেখা যায় না। মঠটির ভিতরে কষ্টি পাথরের শিব লিঙ্গটি স্থাপিত ছিল, যার উচ্চতা ৩ ফুট। ১৯৯৫ সালের ৩০ সেপ্টেম্বর গভীর রাতে বিশব লিঙ্গটি চুরি হয়ে যায়। ২ আক্টোবর ১৯৯৫ সালে শ্রীনগর থানায় মামলা হলেও চোর ধরা পরেনি এখনো। মঠটি হিন্দু সম্প্রদায়ের লোকদের জন্য তীর্থস্থান।
গ্রন্থে দিলির লেখক “বারড়ী” শ্যামসিদ্ধির এ মঠের বিস্তারিত আলোচনা করেছেন। দক্ষিণ দিকের দরজার ঠিক উপরে মার্বেল পাথরের ১র্র্৮ -২র্র্৪ বর্গাকৃতির নামফলক আছে। সেখানে লেখা রয়েছে-“শম্ভুনাথের বাসার্থ মঠশকাব্দ ১৭৫৮, সন ১২৪৩ শম্ভুনাথ মজুমদার মহাশয় অত্র মঠ স্থাপন করেন।
তস্য পৌত্র শ্রীযুত কুমুদিনীকান্ত মজুমদার ওয়ারিশ সূত্রে মালিক হয়ে পূজার কার্যাদি পরিচালনা করিতেছেন। শ্রী উপন্দ্রেনাথ মজুমদার ওরফে কালু সন ১৩৩৬, ১৯ আষাঢ়।” তথ্য সমৃদ্ধ এই পাথরটিতে ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় এই মূল্যবান পাথরটি নষ্ট হয়ে যেতে পারে। মঠটির চূড়ার মধ্যে অসংখ্য ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলোতে বর্তমানে অসংখ্য পাখির বাস।
হিন্দু সম্প্রদায় বছরে বিশেষ দিনে মঠে শিব পূজা করে। শিব রাত্রিতে পূজা উপলক্ষ্যে মঠের চারপাশ ধোয়া-মোছা করা হয়। নানা রঙ্গের মোমবাতি দিয়ে সাজানো হয় মঠের আঙ্গিনা। দুধ, কলা, বাঙ্গিসহ নানা রকমের পিঠা ও ফলমূলের সøুপ হয়ে যায় মঠের ভিতর ও দরজার সম্মুখ। পূজা উপলক্ষ্যে শ্যামসিদ্ধি হয়ে উঠে মুন্সিগঞ্জের মিলন মেলা। হিন্দু-মুসলীম, বৌদ্ধ, খৃষ্টান সবাই মিলিত হয়।
মুন্সিগঞ্জের ৬টি থানার নামকরা ব্যক্তিবর্গ দল-মত, ধর্ম, বর্ণ ভুলে গিয়ে উপস্থিত হন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কুমারী মেয়েরা ভীর করে এই মঠে, কুমারী মেয়েরা সারিবদ্ধ ভাবে মঠের চারদিকে সাতবার করে ঘুরে আসে এবং সর্বশেষ শিব মূর্তিতে পূজা দেয়।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ রাত ৮:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×