somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগল সার্চ (সার্চ ইঞ্জিন) কেমনে কাজ করে?

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





কয়দিন আগে বাড়িতে গেছিলাম ছুটিতে। এলাকার এক ছোট ভাইয়ের পড়াশুনার খোজ খবর নিচ্ছিলাম। পড়ে ক্লাস নাইনে। কথায় কথায় এক সময় জিজ্ঞেস করল, ভাই গুগল সার্চ (সার্চ ইঞ্জিন) কেমনে কাজ করে?

পড়লাম ঝামেলার মধ্যে। সার্চ ইঞ্জিনের ডিটেইল ব্যাপারটা মোটামুটি ভালই কমপ্লেক্স। সেটা বলতে গেলে হয়তো বুঝবে না। মনে মনে বলবে--দূর ভাই কিছুই জানে না, আমারে নয় ছয় একটা বুঝ দিছে। চিন্তা করলাম একটা উদাহরণ দিয়ে বুঝানো যায় কিনা। বললাম-

- দাঁড়াও বুঝাইতেছি। আগে বল, বইয়ের ইন্ডেক্স কি জিনিস সেটা জানো?

- জ্বী ভাই জানি। বইয়ের পিছনে থাকে।

- গুড।

আরো ক্লিয়ার হওয়ার জন্য, খুইজা আমার একটা পুরান বই বের করে তারে দিয়ে বললাম--এইটার ইন্ডেক্সটা বের করো। বের করে দেখাল। (অনেকটা দ্বিতীয় ছবিটার মত।)

- আচ্ছা ধরো, তুমি ‘plum’ কি জিনিস সেটা জানতে চাও এই বই থেকে। তাহলে কেমনে বের করবা ‘plum’ কোথায় আছে?

- এইতো ভাই, ইন্ডেক্স থেকে দেখে নিয়ে বের করব।

- বের করোতো।

- ‘plum’ আছে গিয়া আপনার ৬৮, ৯৭, ৯৮ আর ১০৮ নম্বর পেজে।

- খোলো সে পেজ।

- এইতো দেখেন।

- গুড। এইতো তুমি গুগল সার্চ (সার্চ ইঞ্জিন) কি জিনিস বুঝে গেছ।

- কেমনে?

গুগলোও (সার্চ ইঞ্জিন) অনেকটা এই ভাবেই কাজ করে। ধর, দুনিয়ার যত ওয়েভপেজ আছে সেগুলা একেকটা তোমার এই বইয়ের পেজ। আর প্রতিটা ওয়েবপেজের ওয়েবএড্রেস (ইউআরএল) হচ্ছে বইয়ের পেজ নম্বর।

গুগলের (সার্চ ইঞ্জিন) একটা সফটওয়ার থাকে যাকে বলে স্পাইডার বা ক্রলার। এই স্পাইডার এর কাজ হচ্ছে দুনিয়ার যত ওয়েবপেজ আছে সেগুলা খুজে বের করা এবং তাদের ওয়েবএড্রেস (ইউআরএল) সংগ্রহ করা।

আরেকটা সফটওয়ার থাকে নাম ইন্ডেক্সার। সে এসব ওয়েবপেজে যেসব শব্দ আছে সেগুলা এবং ওয়েবএড্রেস দিয়ে, এই বইয়ের পিছনে যে ইন্ডেক্স আছে তার মত করে একটা ইন্ডেক্স তৈরি করে। অর্থাৎ, প্রতিটা ওয়েবপেজের শব্দ হচ্ছে এই বইয়ের পিছনের ইন্ডেক্সের এক একটা শব্দ এবং ঐ শব্দ যে ওয়েবপেজে আছে তার ওয়েবএড্রেস হচ্ছে বইয়ের পেজ নম্বর।

তুমি যখন কোন কিছু গুগলকে খুজতে বল, সে আসলে তার ঐ ইন্ডেক্সে থেকে শব্দটা খুজে বের করে এবং ঐ শব্দ যে যে ওয়েবপেজে আছে তার ওয়েবএড্রেস তোমাকে দেয়। তারপর তুমি ক্লিক করে সেই ওয়েবএড্রেসে চলে যাও। যেমন করে তুমি বইয়ের ইন্ডেক্স থেকে পেজ নম্বর দেখে ঐ পেজে চলে গিয়েছিলে। এখন বুঝচো?

- হ ভাই। মনে হয় কিছুটা বুঝছি।

- গুড।


কেউ আরেকটু ভাল করে বুঝতে চাইলে, নিচের ভিডিওটা দেখা যেতে পারে—
https://www.youtube.com/watch?v=BNHR6IQJGZs

[চলবে...]
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×