somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবুই পাখি

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুক্রবার, করিম সাহেবের জন্য আরামের দিন। পুরো সপ্তাহ অফিসের কাজে ব্যাস্ত থাকার পর এই দিন তিনি একটু অলস সময় কাটাবার সুযোগ পান। সকালের অলস ঘুমের পর প্রায় দশটাবাজে তিনি উঠলেন। নাস্তা করে বারান্দায় এসে খবরের কাগজ নিয়ে বসলেন। নকশি, তাঁর মেয়ে, এই বছর নার্সারীতে ভর্তি হয়েছে। সপ্তাহের অন্যন্য দিন সকাল ভোরেই তাকে স্কুলে চলে যেতে হয়। আজ শুক্রবার তাই স্কুলে যাওয়ার তাড়া নেই। বারান্দার ঠিক উলটো দিকে বড় তাল গাছটার মাথায় বাবুই পাখিরা বাসা বুনছে। সকাল হলেই এই দিকটা কিচিরমিচিরে ভরে উঠে। নকশির পাখি খুব পছন্দ। সকালে নাস্তা করে সে বারান্দার এই পাশটায় বসে আছে। পাখিদের দেখছে। কাগজে আঁকাআঁকি করছে। বাবা বারান্দায় এসে বসায় সে বাবার পাশে এসে বসল-

-আব্বুগো।

-হুঁ।

-এগুলা কি পাখি?

-বাবুই পাখি।

-ওরা কি করে?

-বাসা বানায়।

-কেন বাসা বানায়?

-থাকার জন্য!

-ওদের বাসা নাই?

-না, সেজন্য বানাচ্ছে।

-ওরা কি স্কুলে যায়?

-না।

-ওরা কি ছোট?

-না।

-স্কুলে যায় না কেন?

-ওরাতো পাখি, সে জন্য।

-পাখি হলে অনেক মজা। স্কুলে যেতে হয় না।

-হুঁ। আবার আকাশেও উড়তে পারে।

-পাখি সুন্দর।

-হুঁ, আমাদের নকশি মত।

-না, আমি বেশি সুন্দর।

-আচ্ছা ঠিক আছে। তুমি বেশি সুন্দর।

নকশি মতযোগ দিয়ে আবার পাখি দেখতে থাকে। একটু পর-

-আব্বু।

-হুঁ।

-পাখিরা কি কাজ করে?

-করেতো। বাসা বানায়, খাবার সংগ্রহ করে, বাচ্চাদের দেখাশুনা করে।

-ছোট পাখিরা কি কাজ করে?

-না মনে হয়।

-পাখি হলে অনেক মজা। ছোট পাখিদের কাজ করতে হয় না।

-তোমারওতো কাজ করতে হয় না।

-কিন্তু, আফিয়াতো কাজ করে।

করিম সাহেব খবর কাগজ থেকে মুখ তুলে তাকায়-

-আফিয়া তোমাকে কিছু বলেছে?

-না।

-তাহলে একথা বলছ কেন?

-ওতো আমার সাথে খেলতে আসে না। বলে খালাম্মা বকা দিবে।

করিম সাহেবের মতটা খারাপ হয়ে গেল। আফিয়া আর নকশি একই বয়সি। আফিয়ার বাবা আরেক বিয়ে করে সে বৌয়ের সাথে থাকে। আফিয়াদের খোজ-খবর নেয় না। করিম সাহেব এবং তাঁর স্ত্রী শীলা দু’জনই চাকরি করেন। বাসার কাজে সাহায্য করার জন্য কাউকে একজনকে খুঁজছিলেন। আফিয়ার মা শোনার পর আফিয়াকে দিয়ে গেলেন। বাচ্চাটার এই বয়সে খেলাদুলা করার কথা, কন্তু তাঁকে অন্যের সংসারের ঘানী টানতে হচ্ছে। তিনি মনে মনে ভাবলেন শীলাকে বলতে হবে, যেন আফিয়াকে মাঝে মাঝে খেলাদুলা করতে দেয়। এতে নকশিও একজন খেলার সঙ্গী পাবে।

[চলবে...]
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×