somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন আমাদের মনে হয় ‘শুধু আমরাই ঠিক’?

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকের আম্পায়ার একটা হারামজাদা। মুশফিকের এলটবিটা মোটেও হয় নাই, তাও আউট দিছে। কিন্তু গত কালকের আম্পায়ার, যে তামিমের ক্যাচ-এন্ড-বোল্ডের সময় নো-বল দিছে, সে মোটেও আমাদের কাছে হারামজাদা নয়। সে হারামজাদা ছিল ইন্ডিয়ানদের কাছে। আমাদের কাছে কেন এমন মনে হয়? কেন গত কালকের আম্পায়ারকে আমাদের কাছে হারামজাদা মনে হয় না?

এটি গড়ে উঠেছে মিলিয়ন বছর ধরে মানুষের সার্ভাইবাল মেকানিজম হিসেবে। আমাদের (মানুষের) রায়/সিদ্ধান্ত/বিবেচনা অনেকাংশেই নীর্ভর করে আমাদের মাইন্ডসেটের উপর। আমাদের মাইন্ডসেটকে মোটাদাগে দুই ভাগে ভাগ করা যায়ঃ (১) সোলজার মাইন্ডসেট এবং (২) স্কাউট মাইন্ডসেট। সোলজার মাইন্ডসেট চায় শত্রু পক্ষ থেকে আমাদের রক্ষা করতে। আর স্কাউট মাইন্ডসেট চায় সত্য উদঘাটন করতে।

আমাদের সোলজার মাইন্ডসেট যেহেতু ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আমাদের ক্রিকেটীয় অস্তিত্বের জন্য শত্রু মনে করে, তাই সে সবসময় চায় তাদের হারাতে। সেটা করতে গিয়ে কতটা ফেয়ার হল তা নিয়ে সে মাথা ঘামায় না। এখানে টিকে থাকাটাই মূল বিষয়। একই কারনে আমাদের দেশে যত সমস্যা হোক তার জন্য আমরা পশ্চিমাদের দুষি। যদি তাদের দোষ থাকেতো আছেই, না থাকলেও আছে। আবার পশ্চিমারা মনে করে সব আমাদের মত ভুখা-নাঙ্গাদের দোষ। যে বিএনপি করে তার কাছে মনে হয় সব আওয়ামীলীগের দোষ। যে আওয়ামীলীগ করে তার কাছে মনে হয় সব বিএনপি দোষ।

ডোনাল্ড ট্রাম্পের যুক্তি যতই আমাদের কাছে হাস্যকর মনে হোক, কিন্তু আমিরিকানরা সেটা বিশ্বাস করছে। লোকজন ভোটে তাকে এগিয়ে রাখছে। রিপাবলিকান সব ক্যান্ডিডেটকে হারিয়ে সে নমিনেশন ভাগিয়ে নিয়েছে। সে আমিরিকানদের বুজিয়েছেঃ বিদেশিরা এসে তাদের সব জব নিয়ে যাচ্ছে, ম্যাক্সিকানরা এসে রেপ করছে, ইত্যাদি ইত্যাদি। আমেরিকানদের সাইকোলজিতে ঢুকিয়ে দিয়েছে যে তাদের অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। তাই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, ট্রাম্পের যুক্তি যতই হাস্যকর আর অন্তসার শূন্য হোক না কেন, তারা ট্রাম্পের যুক্তিই বিশ্বাস করছে এবং ট্রাম্পকেই ভোট দিচ্ছে। সাইন্টিস্টরা একে বলে ‘মটিভেটেট রিজনিং’। রায়/সিদ্ধান্ত/বিবেচনা কি হবে সেটা আগেই মটিভেটেট হয়ে আছে, মূল বাস্তবতা যাই হোকনা কেন। আমাদের মনের ভয়-আকাঙ্ক্ষা এসব আমাদের সিদ্ধান্তকে প্রতিনিয়ত নিয়ন্ত্রন করে।

আমরা কোন পক্ষে আছি, বা কোন পক্ষকে জিতাতে চাই, তার উপর ভিত্তি করে আমাদের সাবকনশাচ মাইন্ড আমাদের সিদ্ধান্তকে ভীষনভাবে প্রভাবিত করে। আমরা যতই মনে করিনা কেন আমরা নীরপেক্ষ, আমাদের সাবকনশাচ মাইন্ড আমাদের নীরপেক্ষ থাকতে দেয় না। পক্ষাপতদুষ্ট হয়ে আমরা কত নীরপরাধীকে দোষী সাভ্যস্ত করি, কত অন্যায়কে নীরবে লুকিয়ে রাখি।

আবার পশ্চিমাদের মাঝেও কিছু ‘নোয়াম চমস্কি’ থাকে, কিছু ‘বার্নি স্যান্ডার্স’ থাকে। এরা পশ্চিমা হয়েও পশ্চিমাদের সমালোচনা করে। প্রত্যেক সমাজেই কিছু এমন মানুষ থাকে। এরা স্কাউট মাইন্ডসেটের। এরা সত্য উদঘাটন করতে চায়। এরা পরীক্ষা করে দেখতে চায়ঃ যাকে আমরা দোষী বলছি সেকি আসলেই দোষী, যা আমরা ভাল মনে করছি তা কি আসলেই ভাল? একই মাইন্ডসেটের হয়েও এরা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়। কোন পক্ষ জিতলো আর কোন পক্ষ হারলো এই নিয়ে এদের মাথা ব্যাথা নেই। সত্য উদঘাটন করাই এদের প্রধান বিবেচ্য বিষয়---সেই সত্য যত তীক্তই হোকনা কেন। এদের নিজেদের হয়ত কোন মাইন্ডসেট থাকতে পারে, কিন্তু যখন সত্য বেরিয়ে আসে তখন সেই সত্যকেই তারা গ্রহণ করে এবং নিজের ভুলকে স্বীকার করে নেয়। এরা আমাদের সমাজে হয়ত হিরো নয় কিন্তু, আমি মনে করি, এরাই সত্যিকারের মানুষ।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×