somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা অন্য রকম প্রেমের গল্প !

২১ শে অক্টোবর, ২০১১ রাত ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দায়ভার
-----------------------

সে ছিল তখন ঊনিশ

আমি তখন ছত্রিশ,

প্রেমে পড়তে লাগেনা বয়স

মনে থাকেনা ঊনিশ-বিশ ।



মন মন মনতো চাইলো

বিবাহীত আমি তাতে কি হলো,

অনুভূতিরা কি বাধ্যতামূলক

একি থাকে অহর্নিশ ।



সে ছিল তখন ফাস্ট-ইয়ার

আমি এক ছেলের বাবা,

ভালোবাসার দেবতা

তখন বসিয়েছিল থাবা ।

স্ত্রী আমার ছিল অনুপমা

কখনো কখনো মা,

মন আমার ছিল অনুগত

কখনো ছাড়াতে চায় সীমা ।

টিভি দেখতে লাগতো ভালো

মাধুরীকে লাগতো বেশ ।

স্বপ্নে বৌ মাধুরী মিলেমিশে

হয়ে যেত একশেষ ।

সব পুরুষই যেমন হয়

আমিও আলাদা নই

এডভেঞ্চারিস্ট !!!!!!!!!



সে আমার বুকে রাখতো মাথা

হয়তো খুঁজতো আশ্রয়

এই যুগের সব মেয়েরাই ভোগে আশ্রয়হীনতায়,

আমি তার প্রেমিক না বাবা

না কাকা না অন্যকিছু,

বুঝতে না বুঝতেই

কখন সময় ছাড়াতো পিছু।

বাড়ি ফিরে একগাদা

অপরাধের বোঝা নিয়ে

নিজেকে ঢেকে রাখতাম

সবার দু'চোখ এড়িয়ে ।

ছেলে যখন ডাকতো বাবা

চোখে এসে যেত জল,

আমি তখন

অদ্ভুত বিভাজনের কেন্দ্রস্থল ।

শালা সেডিস্ট.........



ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে ছিল

একটু পাগল বোধহয়,

অদ্ভুত অদ্ভুত আবদার

আমার লাগতো যে ভয় ।

আমার একগেয়ে কেরানী-জীবন

হয়ে উঠেছিল রঙ্গীন,

এত দায়ভার সত্ত্বেও

ক্লান্ত হইনিতো কোনদিন ।

সবকিছুই শেষ হয় যেমন

এটাও শেষ হল

অপরাধের বোঝা নিয়ে

সংসার বেছে নিতে হল ।

হ্যাঁ রিয়্যালিস্ট................



তখন আমার অনেক বয়স

হাসপাতালে বাই-পাস

অপারেশন গেছে হয়ে

এখন শুধু দীর্ঘশ্বাস ।

ডাক্তার এসে দাড়ালো

চিনলাম তার হাসি দেখে

লজ্জায় মুখ সরালাম

তাই বলল সে আমায় ডেকে,

পেসমেকার ভেবনা যেটা

রেখেছি তোমার বুকে

ভেবো আমার মাথা

যেন আজো আছি মাথা রেখে ।



ধীরে ধীরে পথ চলি আজ

ছেলের হাত ধরে

বুকে ক্ষত স্মৃতি হয়ে

বাজে টিক টিক করে ।


এ লিরিক গুলো প্রিয় শিল্পী নচিকেতার গাওয়া আমার প্রিয় একটা গান ।
শুনতে চাইলে এখানে টিপি দিন ।

Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৮
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×