ফিরতে চাই আমি তোমার কাছে
একমুঠো স্বপ্ন হাতে,
কালের যাত্রারথ পৌছাবার আগে।
ফিরতে চাই আমি তোমার কাছে
একচিলতে পূর্ণতা নিয়ে,
বিস্মৃতির একপশলা বৃষ্টি হবার আগে।
ফিরতে চাই আমি তোমার কাছে
রাতের তারা হয়ে,
স্বপ্নে বিভোর একরাত্রির পাঁশ দিয়ে।
বল তো ফিরতে পারব কি না?
জানি আমি আমার আর ফেরা হবে না।
পেছনের পথটা শুধু যে বন্ধ তা নয়
তা এখন শুধুই কন্টকযুক্ত।
তাই পিচ্ছিল পথেই আমার পথ চলা ।
যদি কখনও ফিরি তবে সে তোমার দুর্ভাগ্য,
আর আমার সারা জীবনের সাধনার পুর্ণ ফসল।
যদিও দৈবক্রমে সেটি ঘটতে পারে
আর তুমি তো দেবতার আশীষে পূর্ণ।
তাই আমার আর ফেরা হবে না।
তবু ফিরতে চাই আমি তোমার কাছে
হোক না সেটা এজন্ম কিংবা তার পরের জন্মে.............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


