চল আরও একবার যাই সেই সময়ে,
তুলি নয় কলমের আাঁচয় বিদ্ধ
সাদা ফ্রেমের শাশ্বত শব্দের ভীড়ে।
বিবেকহীন দংশনে মৃতপ্রায়
অনুভূতির কাঠগোরায়।
পীড়া,যন্ত্রনা,ক্ষতের জ্বালাময়
সময়ের দোরগোরায়।
হয়তো সবাই বলে,
হয়তো সবাই দেখে,
হয়তো সবাই বুঝে,
হয়তো সবাই চায় ভুলতে,
আমি কিন্তু তবুও চাই-
বিবর্ণ আমার সেই সময়।
অশ্রুসিক্ত নয়ন ভীষণ বারিধারায়
ক্লান্ত শ্রান্ত হয়ে স্মৃতির হাত ধরে
প্রশান্তির নীড় খুঁজে যায়।
যদিও জানি নীড়ের দেখা পাবেনা কোনদিন
তবুও উদভ্রান্ত মন খুঁজে ফিরে সাগরের কিনারা।
যদি পায় সাত রাজার ধন গুপ্ত কোন দ্বীপে?
তাই আজ ভীষণ ইচ্ছে করে
চল আরও একবার হারিয়ে যাই.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


