somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার নান্দনিক নন্দিনীর " ক্লাসমেটের সাথে প্রেম, একধরনের পাতানো ম্যাচ " ও আমার জীবনের বাস্তবতা ।

১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উৎসর্গ - ব্লগার নান্দনিক নন্দিনী'কে - যার পোস্টের মন্তব্য থেকেই পেয়ে গেলাম লেখার ধারনা ।


ছবি - sharechat.com

প্রেম যে কখন কিভাবে কার জীবনে আসবে তা আগে থেকে কেউ বলতে পারেনা বা তা পরিকল্পনা করেও হয়না। তবে সমাজে প্রচলিত একটি বাণী " প্রথম দেখাতেই ভালোবাসা " - এটা কিভাবে যেন আমার জীবনে শতভাগ সত্যি হয়ে ধরা দিয়েছিল । যদিও এর পূর্বেও জীবনে কয়েকবার প্রেম আসি আসি করছিল যার শুরুটা হয়েছিল দ্বিতীয় শ্রেণীতে থাকা অবস্থায়ই (তা হয়ত ভাল লাগা ছিল ,প্রেম নয় তবে সে এক চমতকার ঘটনা ছিল)। তার পর দশম শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে থাকা অবস্থায়ও সে আসবার চেয়েছিল তবে পরিবেশ-পরিস্থিতি অনুকূল না থাকার কারনে এবং অন্যের ভারবহনে (দায়িত্ব পালন) অক্ষমতার কারনে সে সব প্রেমের কলি আর ফুল হয়ে ফুটেনি ,কলি থেকেই ঝড়ে গিয়েছিল।

মানুষ সামাজিক জীব। সে একা বাঁচতে পারে না। জীবনে চলার পথে বেঁচে থাকার জন্য মানুষের সংগীর প্রয়োজন।যদিও আমরা সবাই জানি দিন শেষে আমরা সবাই একা তবে একটা সময় আমরা সবাই সংগী চাই আর তখন সবাই বেমালুম ভুলে বসে থাকি, "আসবার কালে আসলাম একা, যাইবার কালেও যাইব একা…"। তারপরেও আমরা ভালবাসি-তবুও আমরা ভালোবাসি। যখন আমরা ভালোবাসি কাউকে, তখন ভাবি, " ভালোবাসার থেকে সুন্দর আর কিছু নেই"। আর যখন কারো ভালোবাসা-বঞ্চিত হই, তখন ভাবি, " ভালোবাসা বড়ই নিষ্ঠুর,ভালোবাসা যতটুকু দেয়,তার থেকে বেশি নেয়" - হায়রে বিধাতার খেয়াল…….. হায়রে অবাক ভালোবাসা।

জীবনের অনেকটা সময় পাড়ি দেওয়ার পরও কখনো সুযোগ হয়নি কোন ১লা ফাল্গুনে বাসন্তী রঙ এর শাড়ী পড়া কারো হাত ধরে ‘বসন্ত-বরণ উৎসব’ দেখতে যাওয়ার বা কোন ২রা ফাল্গুনে সকাল বেলায় সুদর্শনা বংগদেশী ললনার খোঁপায় একখানা লাল গোলাপ গুঁজে দিয়ে বলা হয়নি ভালোবাসি তোমাকে অথবা ১৪ই ফেব্রুয়ারীতে ঘোরা হয়নি বিশেষ কাউকে নিয়ে রমনার বটমূলে। তারপরেও কয়েকবারই এসেছিল প্রেম এই অভাগার জীবনে।

অনার্স প্রথম বর্ষ কিভাবে যেন চলে গেল টেরই পেলামনা। প্রেম হয়নি তবে আমার ঠিক আগের রোল নং ছিল আমারই নিজ জেলার ছোটখাট গড়নের চমতকার এক সহপাঠি লিপি (প্রথম বর্ষের পরীক্ষার পর ছুটিতে মারা যায় লিউকোমিয়ায় ভূগে। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন ) এবং আরেক সহপাঠি মোনার সাথে মিলেমিশে।


ছবি - sharechat.com

ক্লাসমেটের সাথে প্রেম হঠাত :P করে হয়ে গিয়েছিল ( এ যেন অনেকটা - Right moment never comes stupid, right moment always has to be made by yourself! ) অনার্স দ্বিতীয় বর্ষের আষাড়ের ঘনঘোর বর্ষার এক ম্যারাথন বৃষ্টির দিনে ।

সকালে টিউটরিয়াল পরীক্ষা ১১ টায় শেষ করে বৃষ্টির কারনে পরবর্তী ক্লাস বন্ধ । বারান্দায় বৃষ্টি দেখতে দেখতে স্রষ্টার আরেক সৃষ্টির মাঝে কখন যে হারিয়ে গিয়েছিলাম টের পাইনি ।ধীরে ধীরে এগিয়ে গিয়ে পাশে বসা এবং আলাপ পরিচয়ের মাঝে কিছু সময়ের পরে অবাক হয়ে দেখি সেই বংগললনা (বাবলী) আমারই ক্লাসের (সেইম ইয়ার) এবং একই বিষয়ের । প্রায় অনেকটা সময় কাটিয়ে যখন বৃষ্টি বন্ধের পর নিজেরা যার যার পথে গিয়েছি পরে দেখি বৃষ্টির কারনে প্রকৃতি যেমন কিছুটা সিক্ত হয়েছে ঠিক তেমনি আমাদের হৃদয়ও কখন যেন সিক্ত হয়ে গেছে , নিজেদের অজান্তে ।


ছবি - http://khonjkhobor.in

তার পর কি হলো ?

তার পরের কাহিনী ?

যা হওয়ার কথা তাই হয়েছে। একসাথে-হাতে হাত রেখে শিক্ষা জীবন শেষে জীবনের দ্বিতীয় ইনিংস (সংসার) শুরু তবে মাঝখানের কাহিনী এতটা সুখের নয়। একসাথে থাকার জন্য পাড়ি দিতে হয়েছে অনেকটা কঠিন ও বন্ধুর পথ । সে আরেক বিশাল ও করুণ কাহিনী।

আর এখন ?

সংসার জীবনে এখন সুখী ;) না দুঃখী?

এটাও কোটি টাকার প্রশ্ন তবে খারাপনা । তবে, " যাকে চাই,তাকে ভুল করে চাই,যাকে পাই,তাকে চাই না" - এমন নয়।

ভাল-মন্দ মিলিয়ে চলে যাচছে দু'জনের একসাথের পারিবারিক জীবন (ইতিমধ্যে সাথে বোনাস :(( আরো দুই দুইটা :> বদের পয়দা,যারা নিজেরাও হতে পারে ভবিষ্যতের ক্লাসমেট প্রেমিক - কারন ,তাদের সামনেই রয়েছে উদাহরন) এই দুনিয়ার তাবত জটিলতার মাঝেও।

সৃষ্টিকর্তার কাছে এখন একটাই চাওয়া, জীবনের বাকী দিনগুলি যেন বুড়া-বুড়ি একসাথে মিলে-মিশে পাড়ি দিতে পাড়ি , দুনিয়ার সকল জটিলতার পরেও।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৬
২৫টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×