somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নের গুরুত্ব

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হযরত ইমাম মুসা ইবনে জাফর (আঃ) বলেছেনঃ সৃষ্টির প্রথম দিকে মানুষ স্বপ্ন দেখত না। পরবর্তীতে আল্লাহ মানুষকে স্বপ্ন দান করেছেন। এর কারণ হল যে, আল্লাহপাক একজন নবীকে (আঃ) তাঁর জামানার মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেন। সেই নবীও (আঃ) জনগণকে আল্লাহর ইবাদত বন্দেগির জন্য আহবান জানালেন। তারা বলল, 'আমরা আল্লাহর ইবাদত করলে কি কোন প্রতিদান পাব? অথচ আমরা দেখছি তোমার ধন-সম্পদ আমাদের চেয়ে অধিক নয়।' সেই নবী (আঃ) বললেনঃ যদি আল্লাহর ইবাদত বন্দেগি কর তার প্রতিদান হল বেহেশত আর যদি গুনাহ কর এবং আমার এ আহবানে সাড়া না দাও তাহলে তোমাদের স্থান জাহান্নাম। তারা বললঃ বেহেশত্ দোজখ আবার কি জিনিস? নবী (আঃ) তাদের জন্য উভয়েরই বর্ণনা দিলেন এবং ব্যাখ্যা করলেন। তারা বললঃ কবে সেখানে পেঁৗছাব। নবী বললেনঃ মৃতু্যর পর। তারা বললঃ আমরাতো দেখি আমাদের যারা মারা গেছে তাদের সকলেই পঁচে গলে মাটি হয়ে গেছে এবং আপনি যা বললেন তার কোন খবরই নেই। অতঃপর তারা সেই নবীকে অস্বীকার করল।
আল্লাহতা'লা তখন তাদেরকে স্বপ্ন দান করলেন। তারা স্বপ্নে দেখল যে তারা ঘুমের মধ্যে খাচ্ছে, পান করছে, চলাফেরা করছে, কথা বার্তা বলছে, শুনছে এবং আরও কত কি। কিন্তু ঘুম থেকে উঠে তার কোন অস্তিত্বই দেখতে পেল না। অতঃপর তারা সেই নবীর কাছে গেল এবং তাদের স্বপ্নের কথা বর্ণনা করল। নবী (আঃ) বললেনঃ আল্লাহ তোমাদের জন্য অকাট্য প্রমাণ দেখিয়ে দিয়েছেন। তোমাদের রুহ (আত্মা) এরূপই। মৃতু্যর পর বাহ্যত তোমাদের শরীর পঁচে গেলেও তোমাদের রুহ কিন্তু ঠিকই জীবিত থাকে এবং কর্মফল অনুসারে শাস্তি অথবা শান্তি ভোগ করে থাকে। (মায়াদ: আয়াতুল্লাহ দাস্তগীব সিরাজী)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×