৫ কি ৬ হবে ছেলেটির বয়স। চেহারায় ও পোষাকে দারিদ্রের ছাপ সুস্পষ্ট। নাম টা শোনা হয়নি। কাহিনির প্রয়োজনে আমরা ধরে নিই ছেলেটির নাম রহিম।
কিছুদিন আগে রহিমের মা আমার কাছে রহিম কে নিয়ে আসে। রহিমের বা হাত দিয়ে দান হাত টি ধরে থাকা থেকে বুঝা যাচ্ছিলো তার দান হাতের কবজি তে কোনও সমস্যা আছে। ফিজিওথেরাপি শেষ বর্ষের ছাত্র হওয়ার সুবাদে গ্রামে আসলে মাঝে মাঝেই কিছু মানুষ বিভিন্ন বিষয়ে পরামর্ষ নেবার জন্য আমার কাছে আসে।
এবার মূল প্রসঙ্গে আশা যাক। দের থেকে দুই মাস আগে রহিম একটি গাছ থেকে পরে গিয়ে ডান হাত এ গুরুতর আঘাত পায়। তখন রহিমের মা তাকে নিয়ে রাজবাড়ি জেলা সদর হাসপাতালে যায়। এ প্রসঙ্গে বলে রাখা ভালো রহিমের বাবা আর একটি বিয়ে করার সুবাদে আলাদা সংসারে থাকে এবং রহিম ও তার মায়ের পরিস্রম এ অতি কষ্টে তাদের সংসার চলে। তো জেলা সদর হাসপাতাল কোনও অজানা কারনে রহিমের কোন প্রাথমিক চিকিৎসা না করেই তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ এ রেফার করে। রাজবাড়ি পর্যন্ত নিয়ে আসার খরচ ই রহিমের মা কে ধার করে জোগার করতে হয়েছিলো আর ফরিদপুর পর্যন্ত নিয়ে গিয়ে চিকিৎসা করান তো তার সাধ্যের বাইরে। রহিম তার বাড়িতে ফিরে যায় এবং একজন হার ভাঙ্গা কবিরাজ এর সরানাপন্ন হয়(স্থানীও ভাষায় এদের কে মান্ডা বলা হয়।)।
এইসব মানডা বিষয়ে আমার অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। ইতিপূর্বে আমার পরিচিত একটা ছেলের হাত প্রায় অকেজ হয়ে গিয়েছিল এয় মানডা চিকিৎসা নেবার কারনে
মহান মানডা সাহেব রহিম কে বিভিন্ন গাছ ও বাঁশ!!! দারা তথাকথিত একটি ব্যান্ডেজ করে দেয় রহিম কে, যার ফলাফল ২মাস পর রহিমের একটি স্থায়ী শক্ত(নাড়াতে সমস্যা), বাকা, ফোলা এবং ব্যাথা যুক্ত ডান হাতের কবজি ও হাতের নিচের অংশ।
আমার খারাপ লাগছিল এজন্য যে, যদি ছেলেটা সময় মতো চিকিৎসা পেত তাহলে হইত সে এই স্থায়ী দুর্ভগের স্বীকার হত না।
আমাদের উচিৎ এ বিষয়ে আমাদের সচেতনতা বাড়ানো এবং প্রশাসনের উচিৎ এসব হাতুড়ে চিকিৎসক নামধারি সন্ত্রাসিদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা যাতে আর কোনো রহিম অপ চিকিৎসার স্বীকার না হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

