বাংলাদেশ দলের সাথে যেই অবিচার করা হয়েছে সেটার বিচার বাংগালি জাতি না পেলেও লোটাস কামালের এই ভুলের মাশুল আমাদের ঠিকই গুনতে হবে।
---
মউকা মউকা নিয়ে শেষ দিকে যেমন অতিরন্জিত শুরু হয়েছিল এখন আইসিসির বিরুদ্ধেও জাতি অতিরন্জিত শুরু করছে। আমরা সাধারন জনগণ যেটা করি সেটা আমাদের ইচ্ছে স্বাধীনমতই করি। কিন্তু আইসিসির সভাপতির আসলেই কিছু কোড মেনে চলা উচিত। তিনি প্রকাশ্যে এভাবে আইসিসিকে কটাক্ষ করতে পারেন না। এটা ঠিক না। খেয়াল করে দেখুন আমাদের দেশ ক্রিকেট খেলছে এত বছর হয়ে গেল আমরা দু দুবার ক্রিকেট বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করলাম আমাদের এত এত দক্ষ অফিসিয়াল থাকা সত্বেও বিশ্বকাপের আসরে আমাদের একজন অফিসিয়াল ও রাখা হয় নাই। নিয়ম মাফিক দুই বছরের জন্য আমরা আইসিসির সভাপতিত্ব পেয়েছি প্রয়োজন ছিল সেই সুযোগটাকে হিকমতের মাধ্যমে কাজে লাগানো। দেশের ছোট ছোট কিছু স্বার্থ উদ্ধার করা। সেটা তো হয় ই নাই উল্টা দেশ প্রেম দেখাইতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি দায়িত্ব হিনতার পরিচয় দিয়ে ফেললো। এখন যেটা হবে সেটা হলো এই সভাপতি লোটাস কামাল সাহেব কে একজন হালকা লোক মনে করে অফিসে হাসা হাসি করবে এবং তার যুক্তি পুর্ন কথাগুলোকেও অযৌক্তিক হিসেবে বিবেচনা করে ফেলে দিবে। শুধু তাই ই নয় সামনে ছোট দল গুলোর লোকজনকে কোন অফিসিয়াল দায়িত্ব দেয়ার ক্ষেত্রে আরো করাকরি আরোপ করা হবে।
হ্যা, লোটাস কামাল সাহেব যেটা করতে পারতো সেটা হলো সে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলতে পারতো যে আমরা মাঠে যেটা দেখলাম তাতে আমার দেশের মানুষ সন্তুষ্ট না, আমিও সন্তুষ্ট না। আমরা একটি কমিটি করে আমাদের ম্যাচের সমস্ত অসংগতিগুলোকে একত্রিত করে আইসিসি বরাবর লিখিত অভিযোগ জানাবো। এর পরে বোর্ডের মিটিং এ বিষয়টি নিয়ে আলোচনা করতে পারতো। তারপরও যদি পজিটিভ কোন ফলাফল না আসতো সে চাইলে পদ থেকে সরে দাড়াতে পারতো। তখন সে প্রতিক্রিয়ায় বলতে পারতো: আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। কিন্তু এখন এই কথাটা বলা তার ভুলই হয়েছে। বাংলাদেশ দলের সাথে যেই অপরাধ করা হয়েছে সেটার বিচার বাংগালি জাতি না পেলেও লোটাস কামালের এই ভুলের মাশুল আমাদের ঠিকই গুনতে হবে।মউকা মউকা নিয়ে শেষ দিকে যেমন অতিরন্জিত শুরু হয়েছিল এখন আইসিসির বিরুদ্ধেও জাতি অতিরন্জিত শুরু করছে। আমরা সাধারন জনগণ যেটা করি সেটা আমাদের ইচ্ছে স্বাধীনমতই করি। কিন্তু আইসিসির সভাপতির আসলেই কিছু কোড মেনে চলা উচিত। তিনি প্রকাশ্যে এভাবে আইসিসিকে কটাক্ষ করতে পারেন না। এটা ঠিক না। খেয়াল করে দেখুন আমাদের দেশ ক্রিকেট খেলছে এত বছর হয়ে গেল আমরা দু দুবার ক্রিকেট বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করলাম আমাদের এত এত দক্ষ অফিসিয়াল থাকা সত্বেও বিশ্বকাপের আসরে আমাদের একজন অফিসিয়াল ও রাখা হয় নাই। নিয়ম মাফিক দুই বছরের জন্য আমরা আইসিসির সভাপতিত্ব পেয়েছি প্রয়োজন ছিল সেই সুযোগটাকে হিকমতের মাধ্যমে কাজে লাগানো। দেশের ছোট ছোট কিছু স্বার্থ উদ্ধার করা। সেটা তো হয় ই নাই উল্টা দেশ প্রেম দেখাইতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি দায়িত্ব হিনতার পরিচয় দিয়ে ফেললো। এখন যেটা হবে সেটা হলো এই সভাপতি লোটাস কামাল সাহেব কে একজন হালকা লোক মনে করে অফিসে হাসা হাসি করবে এবং তার যুক্তি পুর্ন কথাগুলোকেও অযৌক্তিক হিসেবে বিবেচনা করে ফেলে দিবে। শুধু তাই ই নয় সামনে ছোট দল গুলোর লোকজনকে কোন অফিসিয়াল দায়িত্ব দেয়ার ক্ষেত্রে আরো করাকরি আরোপ করা হবে।
হ্যা, লোটাস কামাল সাহেব যেটা করতে পারতো সেটা হলো সে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলতে পারতো যে আমরা মাঠে যেটা দেখলাম তাতে আমার দেশের মানুষ সন্তুষ্ট না, আমিও সন্তুষ্ট না। আমরা একটি কমিটি করে আমাদের ম্যাচের সমস্ত অসংগতিগুলোকে একত্রিত করে আইসিসি বরাবর লিখিত অভিযোগ জানাবো। এর পরে বোর্ডের মিটিং এ বিষয়টি নিয়ে আলোচনা করতে পারতো। তারপরও যদি পজিটিভ কোন ফলাফল না আসতো সে চাইলে পদ থেকে সরে দাড়াতে পারতো। তখন সে প্রতিক্রিয়ায় বলতে পারতো: আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। কিন্তু এখন এই কথাটা বলা তার ভুলই হয়েছে। বাংলাদেশ দলের সাথে যেই অপরাধ করা হয়েছে সেটার বিচার বাংগালি জাতি না পেলেও লোটাস কামালের এই ভুলের মাশুল আমাদের ঠিকই গুনতে হবে।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





