জাপানের ডায়েরী-১৪!
১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
.jpg)
আমি একেবারে কঠিন ধার্মিক না! কারন সবকিছু মেনে চলার মত মানসিকতা আসে নাই,দেখা যায় নফল পালন করতে গিয়ে ফরয বাদ পরে যায়! তবে চেষ্টা করি পাঁচওয়াক্ত নামাজ পড়ার!বাহিরে আসার আগে চিন্তা করতাম যে নিজে নিজেই মনে হয় নামাজ পড়তে হবে! আর জুমার নামাজ না পড়ে হয়ত যোহর পড়তে হবে! যা হোক জাপানে পৌছার পরের দিনই ছিল শুক্রবার! দেখলাম ইন্টাঃ হলের কমনরুমে নামাজের ব্যবস্থা করা হচ্ছে! শুধু নামাজের সময়ই গায়ের চাদর পেড়ে নামাজের ব্যবস্থা আর নামাজ শেষ হলেই সব গোছানো! অনেকটা গুলিস্থানের ফুটপাথের দোকানের মত! এরপর দেখলাম যোহর-আছর-মাগরিব-এশা সবই পড়া যায়! মুসল্লী মোট ৮জন! আমরা বাংলাদেশীর সংখ্যাগরিষ্ঠ মোট তিনজন!
.jpg)
১ম দিন অত খেয়াল করি নাই, কিন্তু একটু খটকা লাগছিলো!পরশুদিন হলুদ রঙের গায়ের চাদরটা পুরোপুরি ভাজ খুলেই বুঝলাম আসল কাহিনী!এ যে
MADE IN BANGLADESH! মাথায় ছোট্ট করে লেখা
'অন্তরা'! বাকি বাংলাদেশীদেক দেখালাম, ওরাও খেয়াল করে নাই! বাকী বিদেশীগুলোকে দেখালাম যে বাংলাদেশের গায়ের চাদরে তোমরা নামাজ পড়ছো, ওরা বলল,লেখাটা বাংলায় হওয়ায় ওরা কিছুই বুঝছিলো না, এখন ক্লিয়ায়! সম্ভবত, দেশী কেউ যাবার সময় রেখে গেছেন! ভালৈ লাগলো, দেশীয় জিনিস দেখে! আসলে বাংলাদেশের কোন কিছু থাকলেই মনটা ভরে ওঠে!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবিএকটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত...
...বাকিটুকু পড়ুন