কিছু ছবি দরকার, প্লিজ দিন না কিছু ছবি! আগামী ৯ই ডিসেম্বর জাপানের স্কুল বাচ্চাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশী ছাত্র-ছাত্রীদের এক অনুষ্ঠান হবে! উদ্দেশ্য হল জাপানের বাচ্চাদের কে আমাদের দেশ, সংস্কৃতি, জীবনধারা, দর্শনীয় জায়গা, রীতিনীতি ইত্যাদি বিষয়ে একটা ধারনা দেওয়া! গত ২রা ডিসেম্বরে এনিয়ে আমাদের সাথে কিছু বাচ্চা, স্কুলের শিক্ষক ও বিশ্বঃ কর্তৃপক্ষ একটা প্রাথমিক আলোচনা হয়েছে! ওরা বাংলাদেশকে নিয়ে কিছু ছবি চেয়েছে...........ধরুন বাংলাদেশের পতাকা, ম্যাপ, ঐতিহাসিক স্থান-ব্যক্তি, ইতিহাস, আমাদের খাবার, পোশাক, জীবন ব্যবস্থা! আমার কাছে কিছু আছে, নেটেও হয়ত কিছু পাব! কিন্তু আপনাদের অনেকের কাছে হয়ত পাওয়া যাবে অনেক ভালো ভালো কিছু ছবি, কালেকশন! দিন না কিছু ছবি, যাতে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি জাপানীজ বাচ্চাদের কাছে, যাতে এদেরকে পরে বাংলাদেশের অবস্থান কোথায়, আসলেই এই দেশ আছে কিনা, এমন প্রশ্নের সম্মুখীন হতে না হয়! আপনারা কেউ ছবি দিলে অবশ্যই ছবিতে নিচে আপনার নাম ইংরেজীতে দিবেন, সাথে আলাদা করে হালকা বর্ণনা! আমি পরে জাপানীজে প্রিন্ট করে দেব! আশা করি আপনাদের কাছে সাড়া পাব!!
ছবি মন্তব্যের ঘরেও দিতে পারেন অথবা আমাকে ইমেইলে দিতে পারেন [email protected]এ
অনুগ্রহপূর্বক ৭ই ডিসেঃ মধ্যে দিবেন!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



