বাংলাদেশ থেকে আসি ২০০৭ এর শুরুতে....বাসায় ফোন লাইন নেই শুরুতে...বন্ধু-বান্ধবরা মোবাইল নিতে না করলো খরচের কথা চিন্তা করে...আজ দীর্ঘ প্রায় ২.৫ বছর পর দরকারের খাতিরে দুটো সেট নিলাম...নিজের আর বৌয়ের জন্য...ফ্যামিলা প্যাকেজ...দুই লাইনে কথা এবং ভিডিও কল ফ্রি, সাথে আছে আনলিমিটেড ব্রাউজিং...মোবাইল এর সেট ছিল ফ্রি (৩ বছরের চুক্তিতে) সাথে দোকান থেকে প্রতি সেটে ৫০$ এর গিফট কার্ড দিল। দুই সেটের ১০০$ কার্ড আর স্টোরের ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট দিয়ে সস্তায় সাথে কিনে ফেললাম একটা জিপিএস!!
খরচের হিসাব:
১. আমার সেটের মূল দাম: ৪৫০$ [দাম দেয়া লাগে নাই
২. আমার বৌয়ের সেটের দাম: ৪৩০ $ [দাম দেয়া লাগে নাই
৩. জিপিএস: ৩৫০ $ সাথে ৩ বছরের ওয়ারেন্টি [ডিসকাউন্ট, গিফট কার্ড, ট্যাক্স সহ ১৫০$ খরচ
আমার প্যাকেজ ডিল ছিল ৩৫$ (ভয়েস)+২x৭=১৪$ (নেট)+২x৭.৫০ (লাইন চার্জ) সাথে ফাউ পেলাম ২x৮$ প্রমোশনাল ডিসকাউন্ট
সেট বিবরণী:
আমারটা: এলজি শাইন



কিতা আছে এতে:
২.২" মিরর শাইন এলসিডি, ব্লুটুথ, ৪ গিগা এসডি কার্ড, ২ মেগা: ক্যামেরা, ভয়েস কলিং সহ নানান আকাজের জিনিষ...দেশের মোবাইলের মত ফাংশানিলিটি নাই...রিংটোন আর ওয়ালপেপার পয়সা দিয়ে ডাউনলো করতে হয় [আমি অবশ্য প্রথম দিনই সিস্টেম করে ঢুকিয়ে ফেলেছি
সেটটির সাইট: Click This Link
আমার বৌয়েরটা: মটোরলা রেজর ভি ৯

কিতা আছে এতে:
মেমরি কার্ড দেয় নাই, কিনতে হবে..মোবাইল সফটও কিনতে হবে (নামাইয়া নিছি অবশ্য)..সাথে অন্য সেটটার মত হাবিজাবি...
সেটটির সাইট: Click This Link
বহুদিন পর মোবাইল ব্যবহার করতে যেয়ে দেখি জড়তা বোধ করছি!!
আমার সেট দুটোর জন্য দোয়া রাইখেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

