somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্দা সেতু নিয়ে ধারাবাহিক হিন্দি সিরিয়াল কবে শেষ হবে?

২৮ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অবাক হয়ে দেখছি পর্দা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের হিন্দি সিরিয়াল।অনেকে হয়তো ভাবছেন কেন এটাকে হিন্দি সিরিয়াল বলছি?কারণ হিন্দি সিরিয়ালে কখনও ঘটনা শেষ হয় না।টেনে লম্বা করতে থাকে।এদিকে মানুষের ধর্য্যের শেষ সীমাও অতিক্রম করে যায়।কিন্তু সিরিয়াল আর শেষ হয়না।পর্দা সেতু নিয়ে ঘটছে তাই।একবার বিশ্ব ব্যাংক ঘটনার সূত্রপাত করে একবার সরকার।যদিও আমার মনে হয় সরকারই এখানে অগ্রনী ভূমিকা রাখছে।

আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো ওয়ার্ড কমিশনারের ভাষায় বিশ্ব ব্যাংককে নানা হুমকী ধামকী দিয়ে চলেছেন।বিশ্ব ব্যাংকও গায়ের কুটিল মোরলের মতো এই হুমকীর জবাবে সরকারকে বেকায়দায় ফেলার মতো নানা পদক্ষেপ নিচ্ছে।এখন তো শুনা যাচ্ছে দিচ্ছি দিবো বলে বিশ্ব ব্যাংক এই সরকারের পুরো সময়টা শেষ করে আগামী সরকার আসার পর লোন দিবে।
আজ রাতে তৃতীয় মাত্রায় এসেছিল তোফায়েল আহমেদ।তিনি আবারও বললেন আমাদের বেশী বেশী কথা বলা বন্ধ করা দরকার।এই কথা বলেছেন গতকালের বিশ্ব ব্যাংকের ষ্টেটমেন্টের ব্যাপারে প্রশ্ন করাতে।তিনি মূলত বলতে চেয়েছেন,আমাদের প্রধানমন্ত্রী আগের দিন প্রফেসার ইউনুসকে ইঙ্গিত করে যে বক্তব্য দিলেন ও প্রধানমন্ত্রী বললেন,দূনির্তী প্রমান না করতে পারাতে বিশ্ব ব্যাংক যে লোন দিচ্ছে এই পরিস্তিতিকে ইঙ্গিত করে।
আমাদের প্রধানমন্ত্রী কখন কি বলেন বুঝে বলেন না।ওনার যা মনে আসে বলেন এবং যা মনে আসে করেন।কি দরকার ছিল ইউনুসকে নিয়ে এই নাটক করার?না তার মনে হয়েছে ইউনুসকে ভিলেন বানাবেন।কিন্তু নিজেই ভিলেন হয়ে গেলেন।
বিশ্ব ব্যাংক বলল দুর্নিতির বিরুদ্ধে ব্যাবস্থা নিতে,তিনি উল্টা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে দূর্নিতির অভিযোগ তুললেন।শেষে কুলকিনারা না পেয়ে লোক দেখানো ব্যবস্থা হিসাবে মশিউর রহমানকে ছুটিতে পাঠালেন।কিন্তু মজার ব্যাপার প্রধানমন্ত্রীর সাথেই তিনি আবার আমেরিকা সফরে গেলেন!এটা কেমন শাস্তি মূলক ছুটি? সারা বিশ্বে রাজনীতিবিদরা চুরী করে।বিএনপিও করেছে।কিন্তু এমন একেরপর এক কেলেংকারীতো বোদ হয় চাইলেও আর কেউ করতে পারবে না।
যেদিন সরকার ঘোষনা দিল বিশ্ব ব্যাংক আবার ফিরেছে,সাথে সাথে আমাদের শেয়ার বাজার ঘুরে দাড়াল।কিন্তু আবার যখন বিশ্বব্যাংক ষ্টেটমেন্ট দিলো আবার শেয়ার বাজার পড়ল!বিশ্ব ব্যাংক ফিরেছে শুধু এই কথা শুনারপর আমার পরিচিত সব ব্যাবসায়ীকে বেশ খুশী দেখেছি।তাদের ব্যক্তব্য,দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ।ব্যবসার অবস্থা খুবই খারাপ।বিশ্বব্যাংক লোন দিলে আবার সব ঠিক হয়ে যাবে।কিন্তু তাদের আশায় গুড়েবালী!
প্রধানমন্ত্রীর একসময়কার ব্যক্তিগত সহকারী মতিয়ুর রহমান সেন্টুর ভাষায় হিন্দি ছবি পাগল আমাদের প্রধানমন্ত্রি বোদহয় এখন জিন্দিগি জিন্দিগি গান বাদ দিয়ে সিরিয়াল দেখা ধরেছেন।আর তাই হিন্দি সিরিয়ালের মহত্ব দেখাচ্ছেন পর্দা সেতু দিয়ে!হিন্দি সিরিয়ালও এক সময় শেষ হয়।কিন্তু পর্দা সিরিয়াল কবে শেষ হবে?মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি এই সিরিয়ালটা শেষ করার ব্যাপারে কোন কার্যকারী পদক্ষেপ নিবেন?একটু সহায় হন মাননীয় প্রধানমন্ত্রী।এবার সিরিয়ালটা শেষ করুন!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×