somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলামাত/এভিডেন্স যেকোন ক্রাইমসিনের সবথেকে মূল্যবান সম্পদ (বিডিআর ট্র্যাজেডি)

০১ লা মার্চ, ২০০৯ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিডিআর ট্র্যাজিডি নিয়া বাংলা ব্লগ মন্ডলে প্রচুর লেখালাখি হইছে, গবেষণা হইছে, কে/কেন এই ঘটনা ঘটল সেইটা নিয়াও পোস্টের পর পোস্ট পরতেই আছে। আমি আর সেই দিকে না গেলাম।

আমার পোস্টের বিষয় আলামত!! কেন সেইটা আগে বয়ান করি। আজকে টিভিতে দেখলাম মাননীয় সরাষ্ট্রমন্ত্রী ক্রাইম সিনের কোন এক অফিসারের বাসার সিড়ি ধইরা হাতের তালু দিয়া ঘষতে ঘষতে নামতেছেন, তার পিছনে অনেক লোকজন, মিডিয়া/সংবাদ কর্মীরা ছবি উঠাইতেছেন, মেঝে পাড়াইতেছেন খুব সমর্পনে যাতে জমাট বাধা রক্তে পা না পড়ে। গতকাল দেখলাম দরবার হলেও মিডিয়া কর্মীরা ঘুইরা বেড়াইতেছেন, ছবি তুলতেছেন, অর্থাৎ ক্রাইম সিনের ছবি তুলতেছেন। খুবই ভাল উনাদের জন্যই আমরা সব দেখতে পাইতেছি, কিন্তু কথা হইল এতে কইরা কি এইসব ক্রাইমসিনের আলামতগুলান নষ্ট হইয়া যাইতাছে না? কারণ তারা খালি হাত এবং জুতা পইরা সেইসব জায়গায় ঘুরতাছিলেন।

ধইরা নিলাম আমাদের ডিবি/পুলিশ/সামরিক তদন্তকারী অফিসারগন বিশ্বের সবথেকে চৌকস, তারা একবার ঐসব এলাকার ছবি, হাতের আঙ্গুলের ছাপ, মেঝের রক্তের নমুনা একবারেই এনালাইসিস কইরা ফেলাইছেন, কিন্তু তার পরেওত উনাদের ভুল-ভাল হইতে পারে নাকি? তাই তদন্ত কমিটিরে অনুরোধ জানাই এমুন কাম না করতে।

এইখানে একটা বিষয় সবথিকা গুরুত্বপূর্ন, আর সেইটা হইল আসামীর সংখ্যা ব্যপক অর্থাৎ যদি আসামী বিডিআর হয় তাইলে সেইটা ২০০০-১৫,০০০!! যাদের প্রত্যকের সকল বৃত্তান্ত বিডিআরের নথিতে আছে। এখন দরবার হল বলেন বা অফিসারদের বাসভবন বলেন তারা সেইখানে গ্লাভস পইরা যায় নাই হাতের ছাপ অবশ্যই আছে, সেই হাতের ছাপ মিলাইয়া সহজেই বাইর করন উচিৎ কোন কোন জওয়ান সেইখানে গেছিল, কারা বেলচা দিয়া গনকবর খুড়ছিল, কারা রাইফেল দিয়া গুলি করছিল তাইলে আর নিরীহ জওয়ানগ ফায়ারিং স্কোয়াডে যাইতে হয় না।
আর কারা পাশবিক নির্যাতনে জড়িত সেইটার জন্য ডিএনএ টেস্টত আছেই আমাগ দেশেই এখন।

তাই তদন্ত শেষ না হওন পর্যন্ত সকল ক্রাইমসিন সংরক্ষনের আবেদন জানাই, আর যদি দেখাইতেই হয় তাইলে মিডিয়া/সংবাদ কর্মীদের এবং অন্যান্য যারা ভিতরে যাইতাছেন হাত এবং জুতার উপরে মুজা এবং যেকোন সারফেস ঘর্ষন না করবার অনুরোধ জানাই এতে কইরা হাতের ছাপ নষ্ট হইয়া যায়।

সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ সকাল ১১:৫৭
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×