somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের সার্বিক পরিস্থিতি আগে স্বাভাবিক করুন। তারপর স্বাধীনতাবিরোধীদের বিচারে হাত দিন

২৭ শে মার্চ, ২০১০ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের সার্বিক পরিস্থিতি আগে স্বাভাবিক হওয়া প্রয়োজন। তারপর স্বাধীনতাবিরোধীদের বিচারে হাত দেওয়া উচিত। যুদ্ধাপরাধের ইস্যুটি গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে; তবে দেশে এই মুহূর্তে হাজারো সমস্যা রেখে এ কাজে হাত দেয়াটা কতটা যুক্তিসংগত হবে, তা ভেবে দেখতে হবে। বিভিন্ন বিষয়ে জনগণের ভোগান্তি এমন চরমে পৌঁছেছে যে যেকোনো সময় গণবিস্ফোরণ হতে পারে। গ্যাস-বিদ্যুৎ সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, লাগামহীন দ্রব্যমূল্য, সীমান্তে বিএসএফ পাখির মতো গুলি করে মারছে বাংলাদেশিদের, নগরীতে অসহনীয় যানজটসহ অগণিত সমস্যা যেখানে দেশবাসীকে গিলে খাচ্ছে, সেখানে সরকারের নজর নেই। যার ফল হচ্ছে, একনিষ্ঠ আওয়ামী লীগাররাও আজ সরকারের সমালোচনায় প্রকাশ্য।
এক্ষেত্রে সরকরের উচিত হবে, দেশকে এসব বিষয়ে আগে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা। তারপর সময় নিয়ে যুদ্ধাপরাধের মতো হাত দেয়া। দেশকে এমন পরিস্থিতিতে রেখে যুদ্ধাপরাধের মতো বিষয়ে হাত দিলে দেশের পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠবে সন্দেহ নেই। কারণ, ওই পক্ষটাকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। তাদের কয়েক লাখ লোক যেকোনো সময় মৃত্যুর জন্য তৈরি আছে বলে শোনা যায়। সুতরাং বিচার শুরুর পরের পরিস্থিতি সরকার কতটা ট্যাকল করতে পারবে এ বিষয়টিও এখনই মাথায় নিতে হবে। এত এত সমস্যার মধ্যে নতুন ও গুরুতর এবং সময়সাপেক্ষ জটিল আরো একটি সমস্যা সরকারের জন্য খাঁড়ার ঘা হয়েই দেখা দেবে সন্দেহ নেই।
মনে রাখতে হবে, বিএনপি এখনো আন্দোলন দানা বাঁধাতে পারছে না। কিন্তু যুদ্ধাপরাধ ইস্যুতে জামায়াতের সঙ্গে বিএনপি যূথবদ্ধ আন্দোলনে নামবে ঠিকই। কারণ, চার দল মনে করছে সরকার যুদ্ধাপরাধের নামে বিরোধী দলকে দমনের চেষ্টাই করে যাচ্ছে। এখন পর্যন্ত যুদ্ধাপরাধীর তালিকায় আওয়ামী লীগের কারো নাম শোনা যায়নি; যদিও এক্ষেত্রে আওয়ামী লীগের কারো কারো সম্পৃক্ততার কথা শোনা যায়।
ইসলামী দলগুলোর পাশাপাশি বিএনপির প্রথম সারির কয়েকজনের নাম ওই তালিকায় থাকার ফলে বিএনপি যে তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধবে, এ কথা মানতে কারো নারাজ থাকার কথা নয়।
সুতরাং সরকারের উচিত হবে, এমন একটি স্পর্শকাতর ও সময়সাপেক্ষ কাজে হাত দিয়ে লেজেগোবরে না করে আগে দেশের সার্বিক পরিস্থিত স্বাভাবিক করুন। তারপর...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×