পানির সংকট রয়েছে যেসব জায়গায় সেখানকার মানুষদের জন্য সুসংবাদ। পানি ব্যবহার ছাড়াই দাঁত ব্রাশ করার একটি ব্রাশ উদ্ভাবন করেছেন গবেষকরা। চলার পথে পানি বাঁচিয়ে এই ব্রাশ ব্যবহার করে দাঁত ব্রাশ করা যাবে। ব্রেশ নামের এমন ব্রাশ তৈরি করেছে কেপিকে প্রোডাক্টস নামের একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। কেপিকে প্রোডাক্টস কর্তৃপক্ষের বক্তব্য, ব্রেশ টুথব্রাশ শতকরা ১০০ ভাগই পরিবেশবান্ধব কারণ এটি সহজেই পচনশীল এবং পুণঃব্যবহারযোগ্য। ব্রাশটির সঙ্গে রয়েছে একটি নমনীয় ক্যাপ যার মধ্য থাকে বিশেষ ধরনের টুথপেস্ট। নন-ফ্লুরাইড এই টুথপেস্টের প্রধান উপাদান হচ্ছে প্রাকৃতিক জাইলিটল যা মূলত চিনি ছাড়া এক ধরনের চুইংগাম, মিন্ট এবং অন্যান্য ক্যান্ডির মিশ্রণ। জাইলিটল এর স্বাদ হচ্ছে অনেকটা মিষ্টি যদিও এতে চিনির কোনো উপাদান থাকে না। তাই এটি এতে মুখে আলাদা কোনো এসিড তৈরি হয় না যা দাঁতের ক্ষয় করতে পারে। জানা গেছে, এই টুথপেস্ট ব্যাকটেরিয়া প্রতিরোধীও বটে। এইরকম ৫ টি টুথব্রাশ একত্রে প্যাকেটসহ দাম পড়বে মাত্র আড়াই ডলার।
জš§গত জ্যামিতিক দক্ষতা
জ্যামিতিতে মানুষের দক্ষতার বিষয়টি জš§গত। অ্যামাজনে বাস করা মানদুরুচু গোষ্ঠীর জ্যামিতিক জ্ঞান পরীক্ষা করে তেমনটিই বোঝা গেছে। গবেষকরা মানদুরুচু লোকদের সরলরেখা, বিন্দু ও কোণ বিষয়ের ধারণা মিলিয়ে দেখেছেন ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের স্কুলছাত্রদের মতোই তাদের এই জ্ঞান টনটনে। জ্যামিতির সূচনা হয় আজ থেকে প্রায় ২ হাজার ৩০০ বছর আগের গ্রিক গণিতবিদ ইউক্লিডের হাত ধরে। তার জ্যামিতির সে ধারণাগুলোই পরবর্তীতে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সম্প্রতিক সময়ের গবেষণায় দেখা গেছে, শিক্ষার স্তর বা ভাষার পার্থক্য যতোই হোক না কেনো মানুষ প্রাকৃতিকভাবেই জ্যামিতিতে দক্ষ হয়ে ওঠে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

