তবে মানবজমিন-এর স্টাফ রিপোর্টার, কক্সবাজার সূত্রে জানা গেছে, মডেল কন্যা সারিকা এখন কক্সবাজারে। অন্তরালে যাওয়ার পর খবর পেয়ে মেয়ের খোঁজে মা চলে আসেন এখানে। তার সন্ধান পান। শুক্রবার কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সারিকার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তার মা পুলিশের সহযোগিতায় মেয়ের সঙ্গে দেখা করেন। তবে গতকাল থেকে মা ও মেয়ে দু’জনেরই খোঁজ মিলছে না। কক্সবাজার জেলা পুলিশ বিভাগ বিষয়টি অনেকটা গোপন রেখেছে। ফলে বিষয়টি নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, সারিকাকে কক্সবাজারের একটি হোটেল থেকে মাতাল অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ফ্যাশন দিয়েই সারিকার যাত্রা। বিভিন্ন ধরনের পোশাক ও গয়নার মডেল হিসেবে সারিকাকে দেখা যায়। সেখান থেকে নিয়মিত বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা ও বিজ্ঞাপন নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন সারিকা। একসময় দু’একটি বিজ্ঞাপনে তাকে সুযোগ দেয়া হয়। মেরিলের একটি বিজ্ঞাপনে প্রথম তাকে একক কাস্ট করা হয়। কিন্তু সে বিজ্ঞাপনে আর কাজ করা হয়নি সারিকার। পরে বিজ্ঞাপনটিতে মডেল হয়েছিলেন প্রভা। সেটি ছিল প্রভার প্রথম বিজ্ঞাপন। জানা যায়, ‘ভেজা হাওয়া’ শিরোনামের এ বিজ্ঞাপনের ক্লোজ শটে সারিকার হাতের ক্লোজ ছিল। আর মুখ ছিল প্রভার। তারপর থেকে তার জেদ বেড়ে যায়। একসময় আমিন জুয়েলার্সের বিজ্ঞাপনের মডেল হন তিনি। এরপর বাংলালিংকের বিজ্ঞাপন। বলতে গেলে তারপর আর পিছু তাকাতে হয়নি সারিকাকে। লিজান হারবাল, প্রাণ চাটনি, বোটানিক এ্যারোমা, ওয়ালটন ফ্রিজসহ বাংলালিংক দেশ-এর বিজ্ঞাপনের নিয়মিত মডেল হতে থাকেন তিনি। টিভি নাটকেও বেশ সুনাম কুড়িয়েছেন সারিকা। গত দুই ঈদে রেকর্ড সংখ্যক নাটকে তার উপস্থিতি দেখা যায়। সারিকার মা ধানমন্ডির একটি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। বাবা ব্যবসায়ী। এক বোন ও এক ভাইয়ের মধ্যে সারিকা ছোট।
সুত্র: মানবজিমন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

