কথা দিয়ে কথা রাখল না ভারত। বরাক নদের ওপর ভারত টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিলে ফুঁসে ওঠে বাংলাদেশের মানুষ। দুই দেশের পরিবেশবাদীরা এ প্রকল্পের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাদের আশঙ্কা বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে বিশাল এলাকার পাহাড় ও বনভূমি পানিতে নিমগ্ন হবে, লুপ্ত হবে অনেক প্রাণিসম্পদ। হাজার হাজার মানুষ তাদের আবাসস্থল ও জীবিকা হারাবে। টিপাইমুখ বাঁধ নির্মিত হলে এবং ভূমিকম্পের কারণে এ স্থাপনা ধসে পড়লে তা মণিপুরসহ সেভেন সিস্টার্সের অন্যান্য রাজ্য এবং বাংলাদেশে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এলাকাটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় এ ঝুঁকি বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে আশঙ্কিত করে। এ প্রেক্ষাপটে ভারত সরকারের কাছে এ সম্পর্কিত উদ্বেগের কথা বাংলাদেশ জোরালোভাবেই উপস্থাপন করে। সে প্রেক্ষাপটে ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় বাংলাদেশকে না জানিয়ে তারা এ সংক্রান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বৈঠকসংক্রান্ত যৌথ ঘোষণায়ও স্থান পায় এ প্রতিশ্রুতিটি। কিন্তু এ প্রতিশ্রুতির পেছনে সদিচ্ছার বদলে চাণক্যসুলভ মনোভাবই যে সক্রিয় ছিল, তারই প্রমাণ মিলেছে বাংলাদেশকে না জানিয়ে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণসংক্রান্ত চুক্তি স্বাক্ষরের ঘটনায়। ভারতের রাষ্ট্রীয় সংস্থা এনএইচপিসির ওয়েবসাইটে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর নয়াদিলি্লতে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী ও মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। দুই দেশই নিজেদের মৈত্রীর সম্পর্ক নিয়ে গর্ববোধ করে। বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এ সম্পর্ককে সবসময় মূল্য দিলেও নয়াদিলি্লর অনুদারতা এক্ষেত্রে সংশয় সৃষ্টির সুযোগ রাখছে। বরাক নদে বাঁধ ও জলবিদ্যুৎ তৈরির পরিকল্পনা সংশ্লিষ্ট অববাহিকা এলাকায় যে উৎকণ্ঠার সৃষ্টি করেছে তার সুরাহা না করে ভারত যেভাবে এ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে তা সত্যিকার অর্থে দুর্ভাগ্যজনক। এ অসদাচরণের বিরুদ্ধে সরকার ভারতের কাছে প্রতিবাদ জানাবে ও প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবে_ দেশের মানুষ এমটিই আশা করে।
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।