আশঙ্কাজনকহারে বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিন টিভি অন করলে পত্রিকার পাতা উল্টালে দেশে সড়ক দুর্ঘটনার অসংখ্য সংবাদ পাওয়া যায়। কিছুদিন আগে এটিএন নিউজের প্রধান সম্পাদক ও আন্তর্জাতিক খ্যাতিমান সাংবাদিক মিশুক মুনির এবং চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সড়ক দুর্ঘটনার শিকার হন। তার কিছু দিন পর আবার চট্টগ্রামের রেলক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় নুরনবী নামে এক খুচরা আমড়া ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হন। সে ফজরের নামাজ পড়ে আমড়া কিনতে বের হলে তাকেও রেহাই দেয়নি ঘাতক বাস চালক। তার বয়স হবে ১৬/১৭ বছর। তাদের অকাল মৃত্যু সত্যি মর্মান্তিক, হৃদয় বিদারক, মর্মস্পর্শী। আজ বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে আমরা হারাচ্ছি দেশের বিশিষ্ট ব্যক্তি ও ভাই-বোনদের। মাতা-পিতারা হারাচ্ছে তাদের আদরের সন্তানদের। জনগণ প্রতি মুহূর্তে এদের শাস্তির দাবি জানাচ্ছেন। জনগণের দাবি যদি এমন করে বছরের পর বছর উপেক্ষিত থাকে, তাহলে কাদের কাছে এই দাবি জানাবে? সড়ক দুর্ঘটনা আর কত জীবনের অকালে পরিসমাপ্তি ঘটাবে? কে দেবে এর জবাব? অসহায়ভাবে দুর্ঘটনায় যে শত শত মানুষকে হতাহত হতে হয়, তার প্রতিকারের জন্য ব্যাপকভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে দুর্ঘটনা কিছুটা কমে যেত বলে আমাদের বিশ্বাস। তাই যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ রইল তারা যাতে এই বিষয়টির ব্যাপারে একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন।
সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে যাচ্ছে অনেক নিরীহ প্রাণ
যে পথে তুমি গেলে
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।