শীতের তীব্রতার সঙ্গে বাড়ার সাথে সাথে বাড়ে আগুনে পোড়ার ঘটনা। আর সারা দেশের পোড়া রোগীদের একমাত্র ভরসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখা দেয় তীব্র স্থানসংকট। মাত্র ৫০ শয্যার এই ইউনিটের পুরোটা, এমনকি বারান্দা জুড়ে আগুনে পোড়া ২৫০-৩০০ রোগী দগদগে ঘা নিয়ে যন্ত্রণায় কাতরায়। নারী ও শিশুদের সংখ্যা থাকে সবচেয়ে বেশি। অসাবধানতার কারণে শীতে আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়ে যায় তারা। আমাদের দেশে আগুন ও আগুনজনিত ঘটনায় (গরম পানি, তেল ইত্যাদি) পুড়ে যাওয়ার ঘটনা অন্যগুলোর চেয়ে বেশি। অথচ একটু সচেতন হলে অনেক বড় বিপদ থেকে নিজেকে এবং আক্রান্তকে রক্ষা করা যায়।
০ রান্নার সময় সহজে খুলে ফেলা যায় এমন পোশাক ব্যবহার করুন। কিন্তু ঢিলেঢালা কাপড় নয়।
০ ওড়না বা শাড়ি সাবধানে রাখুন।
০ মাটির চুলার তিন পাশে অন্তত আড়াই ফুট দেয়াল তুলে দিন।
০ ঢাকনা বা চিমনিযুক্ত বাতি ব্যবহার করুন। এমনকি মোমবাতি ব্যবহারের সময়ও সতর্ক থাকুন।
০ রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ করুন, লাকড়ির চুলা হলে ঠাণ্ডা ছাই ঢেলে নিশ্চিত হোন আগুন নিভেছে।
০ মশার কয়েল এমন স্থানে রাখুন, যেখান থেকে অন্য কিছুতে আগুন লাগার কোনো ঝুঁকি থাকবে না।
০ গরম তরকারি ও ফুটন্ত পানি নাড়াচাড়ার সময় সতর্ক থাকুন। শিশুদের নাগালের বাইরে রাখবেন।
০ কেউ বিদ্যুতায়িত হলে তাকে খালি পায়ে, খালি হাতে জড়িয়ে ধরে ছাড়বেন না। অবশ্যই শুকনো ও
আধাতব কোনো কিছু দিয়ে তাকে ছাড়িয়ে আনুন। সম্ভব হলে মেইন সুইচ বন্ধ করে তারপর তাকে
ধরুন।
০ ধূমপান শেষে বিড়ি-সিগারেটের বাদ দেয়া অংশের আগুন নিভিয়ে ফেলুন। যেখানে-সেখানে তা
ফেলবেন না। মশারির ভেতর বা খাটে শুয়ে শুয়ে ধূমপান করবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

