রাজনৈতিক গোলযোগের কারন দেখিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। প্রথমদিকে জনগনের সমর্থন থাকলেও দীর্ঘমেয়াদি জরুরি অবস্থার কারনে সৃষ্ট নানা সমস্যায় জনগন দিশেহারা। দেশের অর্থনীতির করুন দশা প্রমান করে এই সরকার সম্পূর্ন ব্যর্থ। দ্রব্যসামগ্রীর উচ্চমূল্যের কারনে দেশের মানুষ পেটভরে দুবেলা খাবার খেতে পারছেনা।
জনগন কর্তৃক প্রত্যাখ্যাত কিছু রাজনীতিবিদ এই সরকারের দালালিতে লিপ্ত। তারা নানা টালবাহানার মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য জাতীয় সরকার গঠনের আওয়াজ তুলছে। এইসব দালালরা কিছু বিদেশী শক্তি, কিছু এনজিও, কিছু আমলা ও কিছু সুশীলের মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। দেশে যদি শান্তি চান তবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে এসব দালালদের কথা না শুনে জনগনের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে।
দেশে দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টি হোক এটাই দেশবাসীর কাম্য।
দ্রুত নির্বাচন চাই এবং সেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই যাতে নির্বাচনে দেশের জনগনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন থাকে।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


