ভেবেছিলাম কাল রাত টা জেগে কাটাব! আমার ভাল লাগে একা একা রাত জাগতে। আফিস থাকে বলে ইদানিং আর হয়ে উঠেনা! যাই হোক, ভোর রাতের দিকে চোখটা একটু লেগে আসল,অদ্ভুত স্বপ্ন দেখে জেগে উঠলাম,কষ্ট পেয়ে ঘুম ভাঙ্গল!
দুটো রাইফেল দুই কাধে নিয়ে ছুটছি! যুদ্ধ করছি ! স্বপ্নে যা হয়, খুব কষ্ট পাচ্ছি, গুলি করছি, বেচে থাকার জন্য ছুটছি.....কখনো মনে হচ্ছে এটা আমার দেশ ,কখনো মনে হচ্ছে অন্য কোনো দেশ! ফিলিস্তিন ?!!
বুঝলাম,অদ্ভুত কষ্টদায়ক নিউজ গুলো আর দেখা যাবে না !
আচ্ছা! ভোর রাতের স্বপ্ন সত্যি হয়, না !? ....... কুসংস্কার !?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


