somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিরকুট

২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মা’র কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় একবার আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে হাত ভেংগে ফেলেছিলাম। মা আমাকে সেদিন চেলাকাঠ দিয়ে পিটিয়েছিল। সে এক দেখার মত দৃশ্য ছিল, মা কাঁদছে আর আমাকে পেটাচ্ছে কেন আমগাছে উঠলাম। অবশ্য কিছুক্ষন পরেই তার রাগ পড়ে গিয়ে সেখানে শুধুই ছেলের প্রতি ভালবাসা। আরেকবার, স্কুল ছুটির পরে এক বন্ধুর বাড়িতে গেছি জন্মদিনের অনুষ্ঠানে, বাসায় বলে যাইনি। ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেল। আমিতো ভয়ে ভয়ে বাসায় ফিরছি যে বাসায় গেলেই তো মা পেটাবে। কিন্তু বাসায় ফিরতেই মা আমাকে জড়িয়ে ধরে চুমুতে চুমুতে গাল ভরিয়ে ফেলল, জানলাম আমার খোঁজে বিকাল থেকেই বাবা বাইরে, আর মা কাঁদতে কাঁদতে অস্থির। যেদিন মা মারা যায় সেদিনও আমাকে অনেকক্ষন আদর করেছিল হাসপাতালের বিছানায় শুয়ে আর বলেছিল, “আমি না থাকলে তুই যে কিভাবে থাকবি সেটা চিন্তা করেই আমার যেতে ইচ্ছা করছে না। তুই ভালোভাবে থাকিস, ঠিকমত খাওয়া-দাওয়া করবি। আমি কিন্তু উপর থেকে সব-ই দেখবো”। আমি সেদিন কিছুই বলতে পারিনি, শুধুই কেঁদেছিলাম। সেদিন আমি বলতে পারিনি মা, তুমি আমাকে ছেড়ে চলে যেওনা। এই পৃথিবীতে তুমি ছাড়া আমাকে যে আর কেউই বুঝে না।

আরও একজনের কথা আজ খুউব মনে পড়ছে, শিখা। ওর সাথে যেদিন প্রথম পরিচয় হয় সেদিন ও কলাপাতা রঙের একটা শাড়ি পড়েছিল, কপালে সবুজ টিপ, পায়ের স্যান্ডেলটাও শাড়ির সাথে ম্যাচ করা। ওকে দেখেই মনে হয়েছিল, এ মেয়ে কাউকে দুঃখ দিতে জানে না, এ জানে শুধু ভালবাসতে। ওর চোখদুটো ছিল সবচেয়ে সুন্দর, মায়াকাড়া, টানাটানা দুটো চোখ। আমি যতবারই ওর চোখের দিকে তাকিয়েছি মনে হতো আমি যেন এক অজানা রহস্যে ডুবে যাচ্ছি। প্রথমদিন আমাদের মধ্যে শুধু নিজের নাম বলা ছাড়া আর কোন কথা হয়নি, যদিও আমার মনে হয়েছিল ওকে আমার অনেক কিছু বলার আছে। সপ্তাহে একদিন আমাদের দেখা হতো। সারা সপ্তাহে জুড়ে আমি শুধু সেদিনটির অপেক্ষায় থাকতাম। প্রতিবারই মনে হতো আজ ওকে আমার বলতেই হবে আমার না বলা কথা, যে কথা ওকে ছাড়া আর কাউকে বলা যায় না কিন্তু কোনবারই আর সেটা বলা হয় না। বাসায় ফিরে নিজের উপরে প্রচন্ড রাগ হতো প্রতিবারে, চিৎকার করে বলতে ইচ্ছা হতো, “শিখা, আমি তোমাকে ভালবাসি। আমি তোমাকে ছাড়া বাচবো না”। একদিন দেখি, ও দেরি করে আসলো। আমিতো ওর দেরি দেখে ভাবলাম, আজ মনে হয় আসবে না। ও এসেই বলল, স্যরি দেরিতে আসার জন্য। আজ সবার আমার বাসায় দাওয়াত। কারণ জিজ্ঞেস করতেই, ও লজ্জামাখা মুখে বলল, আজ আমার আকত। আমার পৃথিবী টলে উঠেছিল সেদিন। তারপরেও আমি ওর বাসায় গিয়েছিলাম, ওর আকতের খাওয়া খেয়েছি, ওর হবু বরকে অভিনন্দন জানিয়েছি। নিজের মনকে বুঝিয়েছি, ওরতো কোন দোষ নেই, দোষতো আমার, আমিই না জেনেশুনে ওকে পছন্দ করে বসে আছি আবার সেটা ওকে জানাইওনি। ওকে আমি ভুলে যাব। ভুলতে আমাকে হবেই।
বিশ্বাস কর শিখা, আমি তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি,কিন্তু আমি আর তোমাকে ভুলে থাকার অভিনয় করতে পারছি না। বিদায় শিখা, ভাল থেকো।

চিরকুটটা পড়ে শিখা চোখের জল মুছতে মুছতে বলল, একবার আমাকে যদি বলতে তাহলেই তোমার আর ভুলে থাকার চেষ্টা করতে হতোনা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×