আমরা ছদ্মনামে লিখি কেন! অনেক সাংবাদিক ও কলামিষ্ট ছদ্মনামে লিখে থাকেন, তার যুক্তি সঙ্গত কারণ আছে। তারা লেখেন সাধারণত সরকার প্রশাসন ও রাজনীতি বিষয়ে। সত্য ঘটনা বের করার জন্য তারা নিজেরা গোপন থাকতে পছন্দ করেন। নইলে প্রতিপক্ষ সাবধান হয়ে যাবে।
কিন্তু ব্লগে ছদ্মনাম ব্যবহারের যৌক্তিকতা কি! এখানকার লেখকরা কি এমন কোন সত্য ঘটনা খুঁজে বার করতে চাচ্ছেন যে নাম প্রকাশ পেলে প্রতিপক্ষ চিনে ফেলবে তখন একটা সমস্যা হবে। বিষয়টিকে আমার সেরকম কিছু মনে হয় না।
কিছু কিছু ছদ্মনামধারীদের লেখা দেখে মনে হয় ছদ্মনাম ব্যবহার করার অর্থ হচ্ছে নিজের দূর্বলতা ঢেকে ফেলার চেষ্টা করা।
এর খারাপ দিকটাই আমার সামনে বেশি ভাসছে। মনে হচ্ছে ছদ্মনাম ব্যবহারের মানসিকতা নোংরা মানসিকতার জন্ম দিচ্ছে। অর্থাৎ অশ্লীল বলা, ঝাল ঝাড়া, অযৌক্তিক ভাবে প্রতিহিংসা চরিতার্থ করা ইত্যাদি মানসিকতা তৈরি হচ্ছে। যাদের চিন্তাধারা গঠনমূলক, যারা ন্যায় ও সত্য পছন্দ করেন তারা এত কাপূরুষ হবেন কেন!
তারা গঠনমূলক ভাবে প্রয়োজন মনে করলে সেইসব লেখার যুক্তিসঙ্গত সমালোচনা করবেন বা জবাব দিবেন, সেটাই একটা সাহিত্য হয়ে উঠতে পারে। তা থেকে অন্য ব্লগার শিক্ষা লাভ করবেন।
লেখার ষ্টাইল এবং বিষয়বস্তু দেখে মনে হয় প্রায় ব্লগ লেখকই বয়সে তরুণ। তরুণরা শুধু দেশের ভবিষ্যৎ নয়, তারা দেশের সাইন বোর্ড, তারা দেশের অলংকার, তারা দেশের মুক্তা-মানিক্য, তারাই দেশের প্রাণ-স্পন্দন, তারাই দেশের সভ্যতা ও সংস্কৃতির পতাকাবাহী। তাদের চিন্তা-ধারা জাতির মনে আশা জাগাবে, তাদের বক্তব্য জাতিকে কল্যাণকর পথ দেখাবে। এ আশা কি একজন নাগরিক হিসেবে আমরা করতে পারি না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


