বিশ্বের দেশগুলোর নেটওয়ার্ক সক্ষমতার সূচকে (নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স—এনআরআই) বাংলাদেশের অবস্থান ১২ ধাপ এগিয়েছে। সম্প্রতি বিশ্ব অর্থনেতিক ফোরামের প্রকাশিত গ্লোবাল ইনফরমেশন টেকনোলজি ২০০৯-১০ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৩৩টি দেশের মধ্যে ১১৮তম (Click This Link)। ২০০৮-০৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৪টি দেশের মধ্যে ১৩০তম এবং ২০০৭-০৮ সালে ছিল ১২৭টি দেশের মধ্যে ১২৪তম। সিঙ্গাপুর, ডেনমার্ক ও সুইজারল্যান্ড তালিকার শীর্ষে রয়েছে।
এনআরআইয়ের চলতি প্রতিবেদনে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পাঁচ নম্বরে। এনআরআইতে ভারত ৪২তম, শ্রীলঙ্কা ৭২তম, পাকিস্তান ৮৭তম ও নেপাল আছে ১২৪তম স্থানে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে বিশ্বের দেশগুলো তাদের সামগ্রিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে কতটা সক্ষম হচ্ছে, এই প্রতিবেদন তারই একটি পরিমাপক। বিশ্ব অর্থনৈতিক ফোরাম ২০০৪ সাল থেকে এই সূচক প্রকাশ করছে। মূলত তিনটি প্রধান ধারণার ওপর ভিত্তি করে এই সূচক পরিমাপ করা হয়। এর মধ্যে রয়েছে আইসিটিকে উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ, সেই সুযোগ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী ও সরকারের সক্ষমতা বৃদ্ধি এবং অংশীদারদের মধ্যে আইসিটির ব্যবহার।
এ ব্যাপারে বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিগত এক বছরে সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির কারণে বেশ কিছু উদ্যোগ ও সাফল্য রয়েছে। তা ছাড়া, দেশে আইসিটি আইনের প্রচলন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইন্টারনেটে লেনদেনের অনুমোদন, জাতীয় আইসিটি নীতিমালা অনুসারে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ই-সেবা কার্যক্রম গ্রহণের ফলে দেশে আইসিটি ব্যবহার এবং তার মাধ্যমে উন্নয়নে গতি সঞ্চার হয়েছে। এ কারণে সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান এগিয়েছে বলে তিনি জানান। পাশাপাশি বেসরকারি খাতেরও বেশ কিছু উল্লেখযোগ্য কাজের ফলে সামগ্রিকভাবে দেশে আইসিটির ব্যবহার বেড়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


