৩১ বছর পর একসঙ্গে
০৯ ই জুন, ২০১০ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এফ আই মানিকের নতুন ছবি 'বিচার আমি করব'তে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সোহেল রানা, আলমগীর এবং ওয়াসিম। এর আগে ১৯৭৯ সালে দেওয়ান নজরুলের 'ওস্তাদ সাগরেদ' ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা। ছবিতে তাঁরা তিনজনই চোরের চরিত্রে অভিনয় করেছিলেন বলে জানান ছবিটির পরিচালক দেওয়ান নজরুল। ওই ছবিতে তাঁদের সঙ্গে প্রয়াত জসিমও ছিলেন।
পরিচালক এফ আই মানিক বলেন, 'বহু দিন ধরে এই তিন অভিনেতাকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু তাঁদের নিয়ে কাজ করার জন্য যে আয়োজন দরকার, তা করতে পারছিলাম না। সন্ধানী কথাচিত্রের সহযোগিতায় অবশেষে আমি এ তিন অভিনেতাকে এক করতে পেরেছি।' তিনি আরো জানান, ১৫ ও ১৬ আগস্ট তিনজনকে নিয়ে নতুন এ ছবির শুটিং শুরু করবেন। ছবিতে সোহেল রানার বিপরীতে থাকবেন সুচরিতা, আলমগীরের বিপরীতে চম্পা এবং দিতি। আর একজন পুলিশ সুপারের ভূমিকায় অভিনয় করবেন ওয়াসিম। ছবিতে আরো অভিনয় করবেন শাকিব খান ও সাহারা। তিনজনের একসঙ্গে অভিনয় প্রসঙ্গে সোহেল রানা বলেন, 'ওয়াসিম আর আমি চলচ্চিত্রে আসার আগে থেকেই বন্ধু। আমরা কলেজে একসঙ্গে পড়তাম। কিন্তু চলচ্চিত্রে একসঙ্গে খুব একটা কাজ করা হয়নি। আলমগীরের সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছি। ওয়াসিম ভালো কৌতুক করেন আর আলমগীর ভালো গান করেন। খুব মজা হবে শুটিং করতে গিয়ে। গতকালই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি।' ওয়াসিম বলেন, 'ছবির গল্প শুনে ভালো লেগেছে। তিনজনকেই প্রাধান্য দেওয়া হয়েছে।' আলমগীর বলেন, 'আমাদের তিনজনের মধ্যে বোঝাপড়া খুবই ভালো। আশা করছি, কাজটি ভালো হবে।'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন