somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

একখান না দুইখান ও না চার চারটা বিয়া............. ভালো তো, ভালো না!!!

২২ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেকদিন পর ব্লগে আইসা ক্যাচাল দেইখা সত্যিই মেজাজই বিলা আমার.........।

আপনারা যারা চার বিবাহের পক্ষে যুক্তি তর্ক দেখিয়া খুশিতে বাকবাকুম হইয়া বগল বাজাইতেছেন তাদেরকে উদ্দেশ্যে কিছু কথা বলি।

ইসলামে অন্যায় অবিচার নিষেধ করছে, ওজনে কম দেবার কথা নিষেধ করছে, গরীব এতিমের হকের কথা বলছে, বিজ্ঞান নিয়া কথা বলছে, নারী শিক্ষার কথা বলছে........ এরকম হাজার হাজার ভালো কথা আছে। অথচ সেই সব ভালো কথা রাইখা আপনারা চারখান বিবাহ নিয়া খুশিতে বাকবাকুম করতাছেন।

সেই সব ভালো কিছু নিয়া একবারওতো আপনাগোরে লিখতে দেখি না। লিখেন যত নোংরা বিষয় নিয়া যাতে কিছু সুরসুরি আছে, কিছু ইন্ধন আছে, যেখানে মেয়েদের হেয় করার ব্যবস্থা আছে? আমি নোংরা কথা ব্লগে বলতে চাই না তারপরও এবার বল্লাম নিজের রাগ কমানোর জন্য।


আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কেন বিয়ে করছেন বা করবেন?

শুধুমাত্র শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বিয়া করা দরকার? গুড, তাহলে বিয়ের দরকার কি দৈালতদিয়াতে স্থায়ী ঠিকানা নিয়া নেন। চারখান কেন চারশো সম্পর্ক করেন।

আসলে আপনারা মেয়েদেরকে জাস্ট একটা সেক্স ডল ভাবেন। কোন রক্ত মাংসের মানুষ না। যাদের কোন মন বলে কিছু নেই, কোন চাহিদা নেই, কোন রং নেই শুধু সাদা আর কালো। চাইলেই বিয়ে করতে পারেন, চাইলেই ধর্ষন করতে পারেন, চাইলেই ছুড়ে ফেলতে পারনে। তাইতো কোন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে আর না শুনার কথা ভাবতেই পারে না। কারন মেয়ে মানুষ আবার না বলবে কেন? তাকে না বলার অধিকার কে দিয়েছে????

তাইতো মেয়েদের কাছ থেকে না শোনা মাত্রই, ধর্ষন করেছেন, মেরেছেন, খুন করে রাস্তায় ফেলে দিয়েছেন।

একটি ইউনিভার্সিটি পড়া মেয়েকেও একটা বকাটে ছেলে সহজেই প্রেমের প্রস্তাব পাঠায়। সে কখনো ভেবে দেখে না নিজের যোগ্যতা। নিজের কি আছে সেটা বড় কথা নয় কিন্তু মেয়েটি তাকে না বলতে পারবে না।

আপনাদের হয়তো মনে আছে একবার ব্রেকের এক হাসপাতালে একজন ডিউটি ডাক্তারকে কুপ্রস্তাব দিয়েছিল সেখানকার সুইপার। মেয়েটি তাকে অপমান করায় রাতে ডিউটরত অবস্থায় তাকে ধর্ষন করে মেরে ফেলে। একজন সুইপার শ্রেনীও একজন ডাক্তারকে কুপ্রস্তাব দেবার সাহস রাখে সেখানে আর অশিক্ষিত বকাটেদের কথা আর কি বলবো।

আপনাদের মতো চার বিয়ের মানসিকতা পোষন করেন বলেইতো পরকিয়াতে জড়ান, মুনির খুকু কিংবা ডাক্তার ইকবালের ঘটনা ঘটান। একটা বিয়ের পর আবার খুঁজতে থাকেন দ্বিতীয়টা। তারপর তৃতীয়টা, তারপর চতুর্থ, তারপর বড়টাকে তালাক দিয়ে পঞ্চম, মেঝেকে গলা টিপে মেরে ষষ্ঠ...... এভাবে চলতেই থাকে।

কিন্তু দু:খ, চার বিয়ের মতো বিশাল এবং গুড়ুত্বপূর্ণ বিষয় যদি কোন গ্রাম্য আধা শিক্ষত হুজুর কোন ওয়াজে বলতো তাহলে আমি মানতে পারতাম। কিন্তু সামহোয়ারের মতো আধুনিক মানসিকতার মানুষদের (আমি অন্তত তাই মনে করি) এ বিষয়ে মাতামাতি, সত্যিই অবাক করার মতো।

সত্যিই না বলে পারছি না, একটি বিয়ে মানে একটি সংসার, একটি পরিবার। সেখানে আছে ভালোবাসা, ভালোলাগা, ভরসা, আশ্রয়, প্রশ্রয়, বিপদে আপদে জড়িয়ে রাখা, আনন্দ, হাসি কান্না দু:খ কষ্ট............। এতো কিছুর জন্য শুধু দুটি মনেরই দরকার, শুধু দুটো মনের।

যখন এতোসব ভাগ করতে যাবেন তখন দেখবেন সেখানে কিছুই নেই, কোন ভালোবাসা নেই, ভালোলাগা নেই, ভরসা নেই, আশ্রয় নেই, প্রশ্রয় নেই.......... আছে শুধু স্বার্থের হানাহানি। শুধু দেওয়া পাওয়ার হিসাব।

সবাই ভালো থাকুন!
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪২
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×