somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

জনস্বার্থে সোহানী B-)

১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বি:দ্র: লিখাটা কানাডিয়ান প্রেক্ষাপটে লিখা। তবে বাংলাদেশ এর জন্য খারাপ পয়েন্টগুলো নিজ বিবেচনায় গুন দিয়েন :|



আপনি জানেন কি বোতল ওয়াটার নামে আমরা কি খাচ্ছি?

প্রয়োজনে অপ্রয়োজনে আমরা সবসময়ই বোতল ওয়াটার কিনি। ঘরের বিনে পয়সার পানির দাম আমরা কখনই দেই না। বাংলাদেশে পানির কোয়ালিটি নিয়ে কিছু প্রশ্ন আছে কিন্তু কানাডায়?? সেখানে কেন আমরা পানি কিনে খাই...... নেসলে, দাসান, এ্যাকুয়াফিনা, ফিজি কিংবা কসকো থেকে কিরল্যান্ড ব্রান্ডের। আমরা বোতল ওয়াটার কিনি কারন আমাদের কম বেশী সবারই ধারনা এটি অনেক বেশী বিশুদ্ধ ও হেলদি। তাই বিনে পয়সার টেপ ওয়াটার বাদ দিয়ে পয়সা খরচ করে এ পানি কিনে খাই। কানাডার প্রতি ১০ পরিবারের ৩টি পরিবার বোতল ওয়াটার ইউজ করে। যাহোক যারা রেগুলার বা মাঝে সাঝে বোতল ওয়াটার ইউজ করে তাদের জন্য কিছু দু:সংবাদ নিয়ে আসলাম নীচে। তবে সবার শেষে আরো ভয়ংকর দু:সংবাদ দিবো। আপাতত: পয়েন্টগুলো মনোযোগ দিয়ে পড়েন।

১) মিউনিসিপল থেকে যে সাপ্লাই ওয়াটার আসে তা প্রতিদিনই পরীক্ষা করা হয় কোন জার্ম আছে কি না তা দেখার জন্য। সেখানে বোতল ওয়াটার পরীক্ষা করা হয় প্রতি তিন বছরে একবার!!

২) বোতল ওয়াটার কোম্পানী ক্ষতিকারক কলিফর্ম ব্যাকটেরিয়া পরীক্ষা করে সাপ্তাহে একবার মাত্র। আর বিনি পয়সার টেপ ওয়াটার সেখানে দিনে কয়েকবার প্রতিদিন পরীক্ষা করে।

৩) প্লাস্টিক বোতল থেকে বিভিন্ন ক্ষতিকর ক্যামিকেল পানির সাথে মিশে থাকে তা কোনভাবেই খালি চোখে বা সামান্য পরীক্ষাতেও দেখা যায় না।

৪) প্লাস্টিক বোতল এমন একটি জিনিস যা কোনভাবেই পঁচে গলে না। যার কারনে মাটি বা পানির সাথে মিশে যায় না। সেটাকে ম্যানুয়েলি ক্লিন করতে হয়। আর এ ম্যানুয়েল ওয়াস্ট ক্লিন করতে কি পরিমান এ্যানর্জি খরচ হয় বা পরিবেশের বারোটা বাজায় তার কথা আর কি বলবো। সবাই কম বেশী জানেন।

এবার আসি আসল কথায়, আপনারা কি জানেন এই যে পয়সা এতো এতা পয়সা দিয়ে নেসলে, দাসান, এ্যাকুয়াফিনা, ফিজি কিংবা কিরল্যান্ড ব্রান্ডের পানি কিনে খাচ্ছেন তা এই পানি কোথা থেকে আসছে তা কি জানেন??

জ্বী, এই পানি স্রেফ মিউনিসিপল এর সাপ্লাই ওয়াটার বোতলে ভরে আপনার দিচ্ছে আর আপনি তা পয়সা দিয়ে কিনে খাচ্ছেন। বেশ কয়টা ওয়াটার ফ্যাক্টরি আছে, চাইলেই খোঁজ নিতে পারেন।

এবার আসি আসল দু:সংবাদে। মাত্র গত সাপ্তাহে খবরে প্রকাশ যে প্লাস্টিক বোতলের পানিতে যে পরিমান প্লাস্টিক আছে বলে আগের রিসার্সগুলোতে এসেছিল তার থেকে ১০-১০০ গুন বেশী প্লাস্টিক পাওয়া গেছে। এ ন্যানোপ্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিক এর কণার পরিমান প্রায় গড়ে ২,৪০,০০০। এগুলো এতই ছোট যে অনুবীক্ষন যন্ত্রেও চোখে পড়ে না। এসব পানি খাওয়া মানে হাজার হাজার রোগ বাঁধানো।

কি আমার কথা বিশ্বাস হচ্ছে না। উপরের একটা কথাও আমার নয়। বোতল ওয়াটারের দু:সংবাদ নিয়ে অসংখ্য আর্টিকেল পাবেন। আপাতত: দু'টো আর্টিকেল শেয়ার করছি। একটি লিখেছে প্রধানমন্ত্রী ট্রুডো ২০০৮ সালে। আরেকটি গত সাপ্তাহের লিখা সিএনএন থেকে। আমি নীচে লিংক দিলাম প্রয়োজনে পড়তে পারেন।

আর অনুরোধ, এ বোতল না কিনে একটা ফ্লাক্স কিনেন দয়া করে। আর বাচ্চাদেরকে ও এ পানি খাওয়ানো থেকে দূরে রাখেন।


সবাইকে ধন্যবাদ

জনস্বার্থে সোহানী
জানুয়ারী ২০২৪

(কানাডিয়ান নতুন নিয়মে কোন অনলাইন আর্টিকেল শেয়ার করা যায় না। যদি এখানে দেখা না যায় তাহলে কি আর করা, মাপ কইরা দিয়েন আর নিজগুনে খুঁইজা নিয়েন)

প্রধানমন্ত্রী ট্রুডোর লিখা
গত সাপ্তাহের লিখা সিএনএন থেকে
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১১
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না৷পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের হুমকিতে কাপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে... ...বাকিটুকু পড়ুন

×