যতবার যতমাধ্যমে জানছি সংখ্যা শুধুই বাড়ছে, নিজেকে স্থির রাখা কঠিন হয়ে যাচ্ছে। আশঙ্কায় প্রাণ কেঁপে যাচ্ছে যে এই সংখ্যা কোথায় কী ঠেকবে? এই গণহত্যাকে 'ট্র্যাজেডি', 'দূর্ঘটনা' বলা বন্ধ হোক। একে ২০১৩ সালের 'সাভার গণহত্যা' বলা হোক। এবং এর সাথে যুক্ত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের রাজনৈতিক দেউলিয়াপনা নিয়ে কথা বলা অর্থহীন। আমাদের প্রিয় এই রাষ্ট্রটি একটি অমানবিক রাষ্ট্রে পরিনত হয়েছে। এর রাজনীতিবিদগন এবং ব্যবসায়ীদের যুগল দোস্তি আমাদের ক্রমাগত কোন অতল সীমায় নিয়ে যাচ্ছে তা আমরা প্রতিদিন দেখছি। এই রাষ্ট্রের নাগরিকদের এর রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা ভাবে গর্দভ এবং আহাম্মক। নাহলে দিনের পর দিন অহেতুক যে বাকবিস্তার আমরা দেখি তা ওনারা কাদের উদ্দেশ্যে করেন? পোশাকশিল্পের ব্যবসায়ীরা এতটাই অমানুষ এবং পশুবদ যে তাদের কাছে আর কিছু বলার দিন ফুরিয়েছে। আর কত দিন আমরা তাদের বলব, আপনারা পোশাক শ্রমিকদের মানুষের মর্যাদায় তাদের প্রাপ্য তাদেরকে দিন। এই শ্রমিক ভাই-বোনেরা কী এই দেশের মানুষ না? এরা কী দাসপ্রথার যুগে বসবাসকারী, নিজ দেশে পরবাসী? রাষ্ট্রের কাছে তার নাগরিকরা হওয়ার কথা সন্তানের মত। আমাদের রাষ্ট্রের কাছে আমরা নেহায়াত ছাড়পোকা। পিশে মারো, পুড়িয়ে মারো, না খাইয়ে মারো... মারো যত প্রকারে সম্ভব। আমরা এইসবই দেখছি। গতকাল গণহত্যা শুরু হওয়ার পর থেকে রাষ্ট্রের নীতিনির্ধারকরা কে কী বলেছেন, কে কী করেছেন সবাই তা দেখেছে। কতটা কাণ্ডজ্ঞানহীন আমাদের অভিভাবকরা! আর কতটা মহান আমাদের সাধারন মানুষ। আমাদের তরুণপ্রাণ। গতকাল আবার আমাদের সাধারন, খেটে খাওয়া, অসহায় মানুষই পাশে দাড়িয়েছে আরো অনেক অসহায় মানুষের। শক্তিমানরা তখন সাইড লাইনে দাড়িয়ে হিসাব কষছেন কী করলে কী হয়! আমরা ভুলে যাই নি যে মুক্তিযুদ্ধের সময়েও এই একই দৃশ্য আমরা দেখেছি। তবুও দেশ শত্রুমুক্ত হয়েছিল। মানুষবিরোধী এই রাজনীতি এবং বানিজ্যিক সন্ত্রাসকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান জানাচ্ছি। এদেরকে নব্যসময়ের মানুষবিরোধী এবং দেশ বিরোধী হিসেবে চিহ্নিত করার আহবান জানাচ্ছি।
'সাভার গণহত্যা': মানুষবিরোধী এই রাজনীতি এবং বানিজ্যিক সন্ত্রাসকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান জানাচ্ছি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সোনালি ডানার পাখি

সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।