somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোর্সে নিবন্ধনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪ 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪'

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪’ আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত এটাই প্রথম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স। দুই মাসব্যাপি এই কোর্সে চলচ্চিত্রপাঠ এবং অধ্যয়ন-সংশ্লিষ্ট সকল বিষয়ে পাঠদান করা হবে। চলচ্চিত্র নির্মাণের সকল বিষয়ে ধারণা প্রদান করা হবে। এই কোর্সে অংশগ্রহণ করার ক্ষেত্রে চলচ্চিত্র অনুরাগী তরুণদের অগ্রাধিকার দেয়া হবে।

এই কোর্সে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রতত্ত্ব, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রের সাথে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, আলোকচিত্র, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, চলচ্চিত্রে শব্দ ও সংগীত, চিত্রগ্রহণ, চলচ্চিত্র সম্পাদনা, অভিনয়, চলচ্চিত্র নির্মাণে ৩৫ মিলিমিটার প্রযুক্তি এবং ডিজিটাল প্রযুক্তি, চলচ্চিত্র পরিচালনা, প্রামাণ্যচলচ্চিত্র, জনপ্রিয় চলচ্চিত্র, চলচ্চিত্রের মনোবিশ্লেষণ, চলচ্চিত্র সমালোচনাসহ অন্যান্য বিষয়ের পাঠদান করা হবে।

কোর্সে পাঠদান করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী, আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, প্রামাণ্যচলচ্চিত্র নির্মাতা সৈয়দ সাজেদুর রহমান, চলচ্চিত্রকার সাইদুল আনাম টুটুল, নাট্যজন লিয়াকত আলী লাকী, চলচ্চিত্রগ্রাহক মাকসুদুল বারী, লেখক ড. সলিমুল্লাহ খান, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, শব্দ-প্রকৌশলী রতন পাল, অধ্যাপক জাকির হোসেন রাজু, অধ্যাপক ফাহমিদুল হক, নির্মাতা সামির আহমেদ, অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, শিল্পী সব্যসাচী হাজরা, নির্মাতা রাজীবুল হোসেন, আলোকচিত্রশিল্পী তানভীর মুরাদ তপু, স্থপতি রাজন দাশ, নির্মাতা প্রসূন রহমান, নির্মাতা সাইফুল ইসলাম জার্নাল।

ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২০১৪ এর পরিকল্পক এবং সমন্বয়ক বেলায়াত হোসেন মামুন।

কোর্সের মেয়াদ ২ মাস। সপ্তাহে দুই দিন। শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

কোর্স শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০১৪।
কোর্সে নিবন্ধনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪ ( আসন খালি থাকা সাপেক্ষে)।

নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে কক্ষ নং ৭০১ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা ভবন, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা ১০০০। ফোন: ০১৬৭৫ ৬৪২৭৭৭, ০১৮১৫ ১১০২৮২, ০১৭৯৫০৮৭১৬৩।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×