somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

★প্রসংগ পথশিশু ও শিশু যৌন হয়রানি★ (১ম পর্ব)

০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নারী-পুরুষের মুহূর্তের যৌনাকাঙ্ক্ষা, ধর্ষণ, অপরিকল্পিত যৌনাচার, অজ্ঞানতা ও উদাসীনতা– মূলত এসবের কারণে জন্ম নেয় অনেক অনাকাঙ্ক্ষিত শিশু। জন্মই যেন তাদের আজন্ম অভিশাপ। জন্ম যাদের পথে, তাদের বেড়ে ওঠাও হয় পথে, খোলা আকাশের নিচে। আবার দেখা যায়, বৈধ বিয়ের ফসল যে পথশিশুরা, তারাও জন্মের পর থেকেই ব্যবহৃত হয় ভিক্ষাবৃত্তিতে। একটু বড় হলেই নিজের পেটের ধান্দাসহ পুরো পরিবারের দায়িত্ব এদের কাঁধে চেপে বসে।

বাংলাদেশে প্রায় ৩,৮০,০০০ পথশিশু রয়েছে যাদের মধ্যে ৫৫ শতাংশ ঢাকায় থাকে। বাবা-মা আত্মীয়পরিজন ছাড়াই এদেরকে আমরা দেখি ফুটপাতে, বাজারে, বাণিজ্যিক এলাকায়, লঞ্চঘাটে, বিশ্ববিদ্যালয় এলাকায়, কমলাপুর রেলস্টেশনে, হোটেলে, পার্কে, স্টেডিয়ামে– কোথায় নেই এরা!

নিজের ও পরিবারের খাবার জোগাতে এরা ফুল বিক্রি করে, জিনিস ফেরি করে, ময়লা কুড়ায়, ইট ভাঙে, রিকশা চালায়, ভিক্ষা করে। এসব পথশিশুকে দিয়ে নেতারা মিছিলের দৈর্ঘ্য বাড়ান, হরতালে পিকেটিংসহ যাবতীয় জ্বালাও-পোড়াও আন্দোলনে এগিয়ে দেন। গডফাদারেরা চুরি, ছিনতাই, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধে এদেরকে ব্যবহার করেন।

এই যখন এদের জীবন ও জীবিকার অবস্থা, তখন এর সঙ্গে যুক্ত হয় যৌন হয়রানি (Child abuse/ Child maltreatment)। এখানে উল্লেখ্য যে, ১৮ বছরের নিচে যে কোনো শিশুকে শুধু ধর্ষণ বা যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করাকেই শিশু যৌন নির্যাতন বলা হয় তা নয়। এর সঙ্গে, শিশুর সংবেদনশীল স্থানে হাত দেওয়া, গোপন স্থান দেখার জন্য শিশুকে তার কাপড় খুলতে বাধ্য করা, অশ্লীল ছবি তুলতে বাধ্য করা, জোরপূর্বক খারাপভাবে চুমু খাওয়া, অশ্লীল ছবি দেখানো– এসবও যৌন নির্যাতনের পর্যায়ে পড়ে।

আমাদের দেশের পত্রপত্রিকা খুললেই যেখানে দেখা যায় পিতামাতার নিরাপদ আশ্রয়ে থেকেও শিশুরা ধর্ষণ বা নির্যাতনের শিকার হচ্ছে– সেখানে খোলা আকাশের নিচে বাস করা এই অরক্ষিত পথশিশুরা যে প্রতিনিয়ত যৌন নির্যাতনের শিকার হচ্ছে, তা বলা বাহুল্য।

সেইভ দ্য চিলড্রেনের একটি গবেষণায় দেখা যায় যে, বাংলাদেশে যেসব শিশু যৌন হয়রানির শিকার হয় তাদের ৫২ ভাগ মেয়েশিশু আর ৪৮ ভাগ ছেলেশিশু। ইউনিসেফের তথ্য অনুযায়ী, আমাদের দেশের মেয়ে পথশিশুরা প্রতিনিয়তই নানা রকম যৌন নির্যাতনের শিকার হয়। একটু বড় হতেই এদের মধ্যে বেশিরভাগ পাচার হয়ে যায় ভারতসহ দেশের অভ্যন্তরেই, যৌনপল্লীগুলোতে। অন্যদিকে সেইভ দ্য চিলড্রেনের তথ্যানুযায়ী, পথশিশুদের মধ্যে ছেলেশিশুদের একাংশ উটের জকি হিসেবে পাচার হয়ে যায় মধ্যপ্রাচ্যে।

মেয়েশিশুদের যৌন নির্যাতন নিয়ে যত কথা শোনা যায়, ছেলেশিশুদের যৌন নির্যাতন নিয়ে আমরা তেমন একটা মাথা ঘামাই না। মেয়েদের যৌন নির্যাতনের ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত সন্তান ধারণ বা সংবেদনশীল বিষয় বলে মিডিয়ার দ্বারা যতটা প্রকাশ হয়, ছেলেদের যৌন নির্যাতনের কাহিনিগুলো তেমনভাবে প্রকাশ হয় না। আর এর জন্য আড়ালেই থেকে যাচ্ছে ছেলেশিশুদের যৌন নির্যাতনের বিষয়টি। আমরা মনে করি, ছেলেদের আবার হারানোর ভয় কী! এদের জন্য রাতের অন্ধকার, অপরিচিত ব্যক্তি কোনো কিছুতেই যেন আতঙ্কের কিছু নেই।


★প্রসংগ পথশিশু ও শিশু যৌন হয়রানি★ (২য় পর্ব)
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার কথা : জুলাইয়ের সনদে — “হ্যাঁ” বলো।

লিখেছেন সুম১৪৩২, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৭



২০০১ সালে প্রথম ভোট দিয়েছিলাম। দীর্ঘ ২৫ বছর পর আবার ভোট দিলাম। জীবনের দ্বিতীয় জাতীয় নির্বাচনে ভোট দেওয়া—
ছিল এক অদ্ভুত অনুভূতি, গর্ব আর দায়িত্বের মিশ্রণ।

আজকের আমার এই ভোট—
উৎসর্গ... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

সবাই জামাতের পক্ষে জিকির ধরুন, জামাত বিজয়ের দ্বারপ্রান্তে!

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১



চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা, তুমুল লড়াই হচ্ছে জামাত ও বিএনপির মধ্যে কোথাও জামাত এগিয়ে আবার কোথাও বিএনপি এগিয়ে। কে হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ সরকার- জামাত না... ...বাকিটুকু পড়ুন

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

×