somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাহ্মসমাজ ও তত্ত্ববোধিনী পত্রিকা।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রখ্যাত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। ইনি ১৭৭২ খ্রিস্টাব্দে পশ্চিম বাংলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহন করেন। তরুণ বয়েসে সংস্কৃতসহ বেশ ক’টি ভাষা শিখেছিলেন রামমোহন। তার মধ্যে আরবি ও ফারসি ছিল অন্যতম। ইসলাম ধর্ম সম্বন্ধে গভীর জ্ঞান অর্জন করেছিলেন। ইতিহাসের গভীর পাঠ নিয়েছিলেন বলে তাঁর দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং বহু ঈশ্বরবাদী সনাতন ধর্মের প্রতি অনুরাগ কমে যায়। ফলত একেশ্বরবাদের প্রতি ঝুঁকে পড়েন রামমোহন এবং একেশ্বরবাদ সাধনার উদ্দেশ্যে ১৮২৮ সালে আগস্ট মাসে কোলকাতায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। পরে অবশ্য ব্রাহ্ম সভার নাম বদলে হয় ব্রাহ্ম সমাজ। এর অর্থ-ঈশ্বরের সমাজ। রামমোহনের দাবী ছিল ব্রাহ্ম সমাজকে সর্বজনীন ধর্ম হিসেবে বিবেচনা করতে হবে। তবু পরে এই প্রতিষ্ঠানটি হিন্দুধর্মের একটি শাখায় পরিণত হয়।
১৮৩৩ সালে রামমোহন মারা যান। তাঁর একেশ্বরবাদী আন্দোলনটি নানা বাধার সম্মুখীন হয়। সে সময় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও তাঁর পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর (ইনিই রবীন্দ্রনাথের বাবা) এগিয়ে আসেন। যার ফলে ব্রাহ্ম সমাজ নতুন মাত্রা ও বৈশিষ্ট্য পরিগ্রহ করে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা নামে একটি সমিতি প্রতিষ্টা করেন যা ব্রাহ্ম সমাজের আদর্শ প্রচারে অগ্রনী ভূমিকা পালন করে।
১৮৪৩ সালের ১৬ আগস্ট ব্রাহ্ম সমাজের মুখপাত্র হিসেবে ‘তত্ত্ববোধিনী পত্রিকা’টি আত্মপ্রকাশ করে। অক্ষয় কুমার দত্ত পত্রিকাটির সম্পাদক নিযুক্ত হন। পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ন বসু ,দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিথযশা লেখক পত্রিকাটিতে নিয়মিত লিখতেন। ফলে, কাব্যের পাশাপাশি বাংলা গদ্যের বিকাশ লাভ করছিল। তত্ত্ববোধিনী পত্রিকার লেখকগন প্রত্যেকেই ছিলেন সংস্কারপন্থি। এ প্রসঙ্গে সমরেশ দেবনাথ লিখেছেন, All its contributors and patrons were reformists. Although propagation of religious matters was its primary objective, the journal also published valuable articles on general knowledge and science, history, literature, religions, politics, economics, sociology and philosophy. It used to print pieces urging Bengalis to venture out into international trade and equip themselves adequately for political independence. In this way the journal made significant contributions towards developing Bengali culture and civilization. (বাংলাপিডিয়া।)
একেশ্বরবাদী ব্রাহ্মধর্ম আন্দোলনের মুখপাত্র হিসেবে তত্ত্ববোধিনী পত্রিকাটি তখন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। পূর্ববঙ্গে ব্রাক্ষ্মধর্মের প্রচার মূলত তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমেই হয়েছে। ঢাকার ব্রাহ্মসমাজ গঠনের উদ্যোক্তা ব্রজসুন্দর মিত্র এ পত্রিকা পড়েই ব্রাহ্মসমাজের প্রতি আকৃষ্ট হন।
দেবেন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছে ছিল পত্রিকাকে বিশুদ্ধ ধর্মচর্চার মধ্যে সীমাবদ্ধ রাখা, কিন্তু অক্ষয়কুমার চাইতেন বিজ্ঞান ও জড়বাদী চিন্তার সঙ্গে যুক্ত হতে এবং শেষ পর্যন্ত তা- ই হয়েছে। কাজেই, তৎকালীন বুদ্ধিজীবিদের দৃষ্টি আকর্ষন করেছিল।
তত্ত্ববোধিনী পত্রিকাটি ১৯৩২ সাল অবধি প্রকাশ হত । রবীন্দ্রনাথও পত্রিকাটি সম্পাদনা করেছেন।

সূত্র: বাংলাপিডিয়া।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৭
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×