somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি ডেনিস ভিনসেন্ট ব্রুটাস-এর একটি কবিতা

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডেনিস ভিনসেন্ট ব্রুটাস । মানবজীবন লাভ করে অর্পিত দায়িত্বটি যথাযথভাবেই পালন করেছেন নির্ভয়ে-যে দায়িত্বটি পালনের সময়ে অনিবার্য মৃত্যুর ঝুঁকি ছিল! নিজে আদ্যপান্ত ইউরোপীয় শ্বেতকায়দের একজন হয়েও কবি ডেনিস ভিনসেন্ট ব্রুটাস বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা সরকারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের যৌক্তিক অধিকারের সংগ্রামে শামিল হয়েছিলেন নির্ভয়ে । দক্ষিণ আফ্রিকা সরকারের পেটোয়া পুলিশ তাঁকে খুব কাছ থেকে গুলি করেছিল, তারপর ছুঁড়ে ফেলেছিল অন্ধকার কারাগারে- তারপরও এই আধুনিক ঋষিটিকে দমানো যায় নাই ...




১৯২৪ সালের ২৮ নভেম্বর কবি ডেনিস ভিনসেন্ট ব্রুটাস-এর জন্ম জিম্বাবোয়ের সালিসবারি হলেও কবির মা-বাবা দক্ষিণ আফ্রিকার । কবির পড়াশোনা জিম্বাবোয়ের রাজধানী হারারের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। এরপর কবি দক্ষিণ আফ্রিকার যোহানেসবার্গে পড়তে যান। সেখানেই নিষ্পেষিত কালোদের রক্ষক্ষয়ী আন্দোলনে জড়িয়ে পড়েন।




ষাট-এর দশকজুড়ে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নীতির বিরুদ্ধে সংগ্রামআন্দোলন সংগঠিত করেছেন-দাবী তুলেছিলেন বিশ্ব অলিম্পিকে দক্ষিণ আফ্রিকাকে নিষিদ্ধ করার; এরই পরিনতিতে ১৯৭০ সালে অলিম্পিক কমিটি দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব অলিম্পিকে নিষিদ্ধ ঘোষনা করে। কাজেই বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার সরকার ক্রদ্ধ হয়ে উঠে কবিকে গ্রেপতার করে, গুলি করে, তারপর বিনাবিচারে জেলে বন্দি করে রাখে। ওই সময়কার অভিজ্ঞতা কবির লেখায় প্রকাশ পেয়েছে-

কিন্তু আমার একান্ত ভাবনা গেল উবে
বুটের ভোঁতা শব্দে আর
মেশিনগান পোস্টের কাছে
কুকুরের ডাকে ...


বর্ণবাদী সরকার কবিকে বন্দি করা ছাড়াও দক্ষিণ আফ্রিকায় কবির শিক্ষাদান ও প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। জেলে থাকাকালীন নাইজেরিয়া থেকে কবির প্রথম কাব্যগ্রন্থ বেরয়। নাম: ‘সাইরেন, নাকলস অ্যান্ড বুটস।’
কৃষ্ণকায় কবিদের ক্যাটাগরিতে বইটি পুরস্কারও পায়। সঙ্গত কারণেই কবি সে পুরস্কার গ্রহন করেননি ।
১৯৬৬ সালে কবি কারাগার থেকে মুক্তি লাভ করলেন। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসার সিদ্ধান্ত গ্রহন করেন । মার্কিন যুক্তরাষ্ট্রে কবি অধ্যাপনার সঙ্গে যুক্ত হন।
পরে অবশ্য কবি দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন। তবে কবি এখন মার্কিন যুক্তরাষ্ট্রেই বাস করছেন।

আসুন এবার আমরা কবি ডেনিস ভিনসেন্ট ব্রুটাস-এর জেলে বসে লেখা একটি কবিতা পাঠ করি।

কবিতার নাম: চিঠি#১৮


আমার মনে আছে-
এক রাতে জেগে উঠেছি আমি;
সময়টা মধ্যরাতের পর,
নিঃসঙ্গতার ভিতরেই নড়ে উঠতে উঠতে
আমি নক্ষত্রগুলি খুঁজছিলাম।

ঘোরের মধ্যেই
আলোর সুতো আর
দেওয়ালের গায়ে সাদা গর্ত দেখে-
আমি ভাবলাম নক্ষত্র বুঝি।

তারপর, ভয়ানক সাহসী হয়ে উঠলাম আমি।
গারদের মধ্যে দিয়ে বাড়িয়ে দিলাম হাত
তারপর, নিভিয়ে দিলাম করিডোরের বাতি ।
আমার ছোট্ট কুঠুরিটি ডুবে গেল নিকষ অন্ধকারে।

কিন্তু আমার একান্ত ভাবনা গেল উবে
বুটের ভোঁতা শব্দে আর
মেশিনগান পোস্টের কাছের
কুকুরের ডাকে।

এরপর তাড়াহুড়ো করে জিজ্ঞাসাবাদ
আর হুমকি-
আমার মনে আছে সেই রাতটির কথা
নক্ষত্রের কথা মনে নেই!



কবি ডেনিস ভিনসেন্ট ব্রুটাস; আমাদের সময়ের একজন ঋষি।
কবি আজও অপ্রতিরোধ্য। প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে ধন্যবাদ জানিয়ে ভেনিজুয়েলা নিয়ে দুটি কবিতা_

১

Saffron dawn glimmers
beyond the mountain's blue bulk
my shoulder's reflection infringes
on the window's dim report
So let some impact from you my words echo resonance
lend impulse to the bright looming dawn

২

There will come a time
There will come a time we believe
When the shape of the planet
and the divisions of the land
Will be less important;
We will be caught in a glow of friendship
a red star of hope
will illuninate our lives
A star of hope
A star of joy
A star of freedom
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৫
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×