somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম্বোডিয়ার আঙকর ওয়াট

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আঙকর ওয়াট। আসলে এটি বিষ্ণু মন্দির। গড়ে উঠেছিল কম্বোডিয়ার খেমার হিন্দু রাজা ২য় জয়বর্মন-এর আমলে। চতুর্দিকে পরিখা বিশিস্ট আঙকর ওয়াট আজও জগতের অন্যতম ধর্মস্থান বলে স্বীকৃত।



আঙকর ওয়াট-এর অবস্থান কম্বোডিয়ার উত্তরে। সিয়াম রিয়াপ-এ। আঙকর প্রদেশের রাজধানী সিয়াম রিয়াপ। আঙকরই ছিল প্রাচীন খেমার সাম্রাজ্যের রাজধানী।

কম্বোডিয়া দেশটির অধিবাসীরা প্রধানত খেমার। নবম থেকে ত্রয়োদশ খেমার সাম্রাজ্য গড়ে উঠেছিল। খেমার সাম্রাজ্য রাজধানী ছিল আঙকর । আঙকর শব্দটি সংস্কৃত নগর শব্দ থেকে উদ্ভূত। সংস্কৃত কেন? বানিজ্য ও অন্যান্যসূত্রে ভারতীয় বৈদিক ধর্ম কম্বোডিয়া অবধি ছড়িয়ে পড়েছিল -খেমার জনগন সে ধর্ম গ্রহনও করেছিল। আর, সেটিই ছিল স্বাভাবিক। কেননা, এর আগে কম্বুজদেশায় (কম্বোডিয়ার পুরনো নাম) জনগন ছিল সর্বপ্রাণবাদী; অর্থাৎ তারা animism এ বিশ্বাসী ছিল। অপরদিকে ভারতীয় বৈদিক ধর্মটি বৈশিষ্ট্যের দিক থেকে বহু ঈশ্বরবাদী হলেও এর মূলে রয়েছে একেশ্বরবাদ। আর বিশ্বের ইতিহাস এই সাক্ষ্যই দেয় যে-দীর্ঘকাল কোনও মানবসংস্কৃতিই (একেবারে সভ্যতার মূলস্রোত থেকে বিচ্ছিন্ন না-হলে) সর্বপ্রাণবাদী হয়ে থাকতে পারে না-মানবসংস্কৃতিকে একেশ্বরবাদী ধ্যানধারনা গ্রহন করে। মানবচেতনার বিকাশের জন্যই এমনটা ঘটে বলে মনে হয়। কম্বোডিয়াতেও তাইই হয়েছিল।




মানচিত্রে ভারত। পুবে কম্বোডিয়া।দক্ষিণ ভারত থেকেই কম্বোডিয়ায় মূলত ওই ভারতীয় বৈদিক সাংস্কৃতির সম্প্রসারণ ঘটেছিল।

খেমার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রবল প্রতাপশালী রাজা ২য় জয়বর্মন। সময়টা, পন্ডিতগনের মতে, ৮০২ খ্রিস্টাব্দ। অর্থাৎ নবম শতক। ২য় জয়বর্মন ছিলেন হিন্দু-বৈষ্ণব।




খেমার রাজা ২য় জয়বর্মন

তিনি আঙকরে একটি বিষ্ণু মন্দির নির্মান করার ইচ্ছে পোষন করেন। বিশাল এলাকা নিয়ে পরিখা ঘেরা সুবিশাল কর্মযজ্ঞ আরম্ভ হল।



আমরা আঙকর ওয়াটের এই ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেই উপলব্দি করতে পারব খেমার রাজা ২য় জয়বর্মন এর মহত্ব; যেহেতু তিনি ওই বিশাল কর্মযজ্ঞের ছিলেন প্রধান পুরোহিত। এই ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে আমরা শ্রদ্ধায় অবনত হব নবম শতাব্দীর খেমার কারুশিল্পীদের প্রতি ...


একসময় সমাপ্ত হল সেই বিষ্ণু মন্দির। কম্বোডিয়ার লোকে বলল আঙকর ওয়াট। ওয়াট মানে খেমার ভাষায় মন্দির। আঙকর ওয়াট মানে আঙকরের মন্দির- বিষ্ণু মন্দির।



আঙকর ওয়াট। অনেক ওপর থেকে দেখা



অনেক ওপর থেকে দেখা আঙকর ওয়াট এর আরেকটি ছবি।



আঙকর ওয়াট। একালের শিল্পীর তুলিতে।



পরিখা ও কজওয়ে (সেতু); এই ছবিটি খেমার রাজা ২য় জয়বর্মন এর মহত্ব আরও স্বচ্ছ করে তোলে। মনে রাখতে হবে আঙকর ওয়াট মূলত বিষ্ণু মন্দির। বিষ্ণু বাংলায় আজও আদৃত ও পূজনীয়। কেননা, মথুরা-বৃন্দাবনের শ্রীকৃষ্ণ কৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার। আর বাংলার শ্রীচৈতন্যদেব হলেন কৃষ্ণের অবতার।



ভিতরে



ভিতরে



ভিতরে




ভিতরে

এবার বলি। ত্রয়োদশ শতকে শ্রীলঙ্কা থেকে বৌদ্ধধমের থেরবাদী ধারাটি পৌঁছেছিল কম্বোডিয়ায়। এবং কম্বোডিয়ার জনগন সে ধর্মটি গ্রহনও করেছিল। খেমার রাজা ৭ম জয়বর্মনের (ইনি বৌদ্ধ ছিলেন।) আমলে আঙকরেই গড়ে উঠেছিল বৌদ্ধমন্দির। । আঙকর থোম এর বেয়ন বৌদ্ধমন্দির নিয়ে আমি গতকালই লিখেছি।



এই ছবিটি আঙকর ওয়াট এবং আঙকর থোম এর বেয়ন বৌদ্ধমন্দির পার্থক্য বুঝতে সাহায্য করবে। আরও সহজ করে বলি। আঙকরের হিন্দু ও বৌদ্ধ মন্দির দেখতে হলে আপনাকে প্রথমে যেতে হবে কম্বোডিয়ায় । নামতে হবে কম্বোডিয়ার রাজধানী নম পেন বিমানবন্দরে। তারপর আপনি নম পেন থেকে যাবেন কম্বোডিয়ার উত্তরের সিয়েম রিয়াপ। ওখানেই রয়েছে খেমার হিন্দু রাজা ২য় জয়বর্মন নির্মিত বিষ্ণুমন্দির আঙকর ওয়াট এবং খেমার বৌদ্ধ রাজা ৭ম জয়বর্মন নির্মিত আঙকর থোম এর বেয়ন বৌদ্ধমন্দির ...
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৮
১৭টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×