somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা থেকে গান: উৎসবের পর

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ স্মৃতিকাতর এক প্রাণি; প্রতি মুহূর্তেই সে সৃষ্টি করে যাচ্ছে স্মৃতি। মানুষ যদিও নিমজ্জ্বিত থাকে সুখি ও নিরাপদ ভবিষ্যতের স্বপ্নে -তার অধিকাংশ লেখাই অতীতমূখি ও স্মৃতিবিষয়ক। অভিজ্ঞতায় দেখেছি, মানুষের চেতনার পেন্ডুলামটি ঝুলে থাকে ফেলে আসা মুহূর্তগুলির দিকেই । যে কারণে আমাকেও একটি গানে লিখতে হয়েছে-

একাকী অন্য জীবনে কেউ হারিয়ে যাচ্ছিল?
হারিয়ে যাওয়ার আগে শেষবার দেখছিল?
তারপর দীর্ঘ ঘুমে অচেতন
কে যেন ডাক দিল আবার ফিরে যেতে।

প্রায়শ আমার মনে হয় যে শিল্পের অন্যতম উপাদান ও অনুষঙ্গ হল স্মৃতি। স্মৃতি ব্যতীত যে কোনও প্রকার শিল্প যে সম্ভব নয় তাও আমার মনে হয়। যে কারণে স্মৃতি হল শিল্পের মূল উপাদান: গানে কবিতায় কিংবা উপন্যাসে। নীল রঙের আধিক্যে নাকি সাদা ক্যানভাসেও ফুটিয়ে তোলা যায় স্মৃতি। সে সব আঁকিয়েরা ভালো বলতে পারবেন।

‘উৎসবের পর’ গানটি এভাবে শুরু-


এখানে এসে দাঁড়ালে মনে পড়ে যাবে।
বুকের ভিতর হাওয়া ঘুরে উঠবে আবার;
এখন রাস্তায় জমে আছে শুকনো পাতা
দিয়েছে ঢেকে হারানো পায়ের ছাপ।

সেদিনের উৎসবে আলোয় অজস্র মুখ
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল?

একাকী অন্য জীবনে কেউ হারিয়ে যাচ্ছিল?
হারিয়ে যাওয়ার আগে শেষবার দেখছিল?
তারপর দীর্ঘ ঘুমে অচেতন
কে যেন ডাক দিল আবার ফিরে যেতে।

সেদিনের উৎসবে আলোয় অজস্র মুখ
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল?

‘উৎসবের পর’ ব্ল্যাক এর ২য় অ্যালবাম। উৎসবের পর গানটি ঠিক কোন্ মানসিক পরিস্থিতিতে লিখেছিলাম আজ আর তা মনে নেই। সম্ভবত সেই সময়ে কেউ বিদেশ চলে গিয়েছিল; তার আগে একটা হাসিখুশি গেটটুগেদার হয়েছিল ...

সেদিনের উৎসবে আলোয় অজস্র মুখ
হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল?

তারপর সে ফিরে এসেছিল।

এখানে এসে দাঁড়ালে মনে পড়ে যাবে।
বুকের ভিতর হাওয়া ঘুরে উঠবে আবার;
এখন রাস্তায় জমে আছে শুকনো পাতা
দিয়েছে ঢেকে হারানো পায়ের ছাপ।

আমার মনে আছে। অ্যাকুয়েস্টিক গিটারে যখন প্রথম জন এর কম্পোজিশনটা শুনি আমার নির্জন ঘরে । হ্যাঁ। ঠিক এমনটিই চাই। বলেছিলাম। নাইনটিন থার্টি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। গিটার বাজিয়ে লিরিকের কিংবা কবিতার মর্যাদা দেওয়া গেল।



জন।
উৎসবের পর গানটির কম্পোজার। ওর ভিতরে কেমন এক রহস্যময়তা টের পেয়েছি দীর্ঘকাল আগেই। গিটারে ফুটে ওঠে সে মিসট্রি। অদ্ভূত অদ্ভূত সব কর্ড এর সমাহার; অসাম রিদমিক পজ ... ক্যাচি বেজ লাইন ... মেলোডিক ফ্যান্টাসি ... সব মিলিয়ে এক ধ্বনিময় গাঢ় দিকচিহ্ণহীন কুয়াশাময় জগৎ ...

পুরো কম্পোজিশনটা আমার কাছে কেমন সাদাকালো সাদাকালো এবং ধূসর বলে মনে হচ্ছিল । কর্ডের আর্তনাদে অবিকল স্মৃতি বিষয়ক কাতরতা। কম্পোজিশনটি প্রবল ভাবে স্মৃতিময় হওয়ায় আমি প্রায় চমকে উঠেছিলাম।

গানটির অডিও লিঙ্ক

http://www.mediafire.com/?1int0zjm2iv
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩২

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?


গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি মৌলিক নীতি হলো- অভিযোগ থাকলে তার বিচার হবে আদালতে, প্রমাণের ভিত্তিতে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

×