ব্লগ শব্দটা নিয়ে সেই অনেক আগে থেকেই কোন কূল কিনারা করতে পারতেছিলাম না। এর মানে কি ?? না সঠিক অর্থ , বলা যায় মন মত অর্থ কোথাও পেলাম না। ধূর এত ভেবে কি হবে। ব্লগ মানে যা হবে হউক কোন ব্যাপার না।
সামুর সন্ধান পাওয়ার পর শুরু করলাম ব্লগ পড়া। ধীরে ধীরে বুঝার ট্রাই করলাম- ব্লগ মানে। শেষ পর্যন্ত নিজের মত করেই একটা মানে ধরে নিলাম, ব্লগ মানে সোজা বাংলায় মনের খাতা।
সারাদিন অগনিত লেখা আসতেই আছে। যার যা নিয়ে ইচ্ছা লিখতেছে। বন্ধুদের সাথে আড্ডার মতই মনে হল। যার যেখান থেকে ইচ্ছা, যা নিয়ে ইচ্ছা শুরু করে, একবার শুরু করলেই হল। নিজের মত করে , মনের কথা লিখে যাওয়া।
গল্প কবিতা, আত্মজীবনী, রাজনীতি, ধর্ম- কোন কিছুই বাদ নেই। লিখলেই হল। ভাল হলেও লোকজন সাথে আছে, খারাপ হলেও আছে- কোন কিছুই "ব্যাপারনা "।
ঝগড়া ঝাটিও মনে হয় আছে। হুমকি ধামকি গালাগালিও চলে দেখলাম। চলুক, সবই যায়েজ- কোন কিছুই "ব্যাপারনা "। কেউ বলে সুখ পায়, কেউ শুনে।
তথ্যভুল লেখার ও কোন কমতি নেই। অনেক অজানাও জানা হয়। গ্রুপিং নিয়াও দেখলাম অনেক কথা হয়। ব্যাপারটা বুঝলাম না ভাল করে- এই ভার্চুয়াল জায়গায় গ্রুপিং করে লাভ কি, করেই বা কেমনে, যার যা ইচ্ছা করুক-কোন কিছুই "ব্যাপারনা "।
শেষমেষ ভাবলাম আমিও শুরু করি, আমার মত করে, যা হবার হবে-কোন কিছুই "ব্যাপারনা "।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



