somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের কি কি করা উচিত।

৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তেমন কোন অর্থনীতিবীদ নই। কিন্তু আমার ক্ষুদ্র চিন্তাধারার কিছু কথা বলার চেষ্টা করছি।

বিশেষভাবে আর বলার অপেক্ষা নেই যে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশ ও অর্থনৈতিকভাবে অনেকখানি এগিয়েছে। কিন্তু আমাদের উন্নয়নের এ গতি বৈশ্বিক উন্নয়নের গতির তুলনায় অনেক মন্থর। আবার অন্যভাবে বলতে পারি আধুনিক বিশ্ব যেখানে তথ্য প্রযুক্তির ব্যবহার করে দৈনন্দিন গৃহস্থালির সকল কাজ সহজ থেকে সহজতর করছে সেখানে আমরা এখনো কাজের বুয়া বা কেয়ার টেকারের উপর অনেকাংশে নির্ভরশীল।

যাই হোক, (আমার বিষয়বস্তু) অর্থনৈতিক উন্নয়নে সরকারের করণীয় বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা বিশ্বের অত্যন্ত জনবহুল দেশের একটি। এই বিশাল জনসংখ্যার সদব্যবহার আমাদের অর্থনৈতিক উন্নয়নের প্রধান হাতিয়ার হতে পারে। উদাহরণ স্বরূপ আমরা চীনকে দেখতে পারি। চীনের বিশাল জনসংখ্যা জনশক্তিরূপে তাদের অর্থনীতিতে দারুন অবদান রাখছে। শিল্পায়ন ও নগরায়নের মাধ্যমে প্রতিনিয়ত চীন তাদের অর্থনৈতিকে করছে অগ্রসর থেকে অগ্রসরতর। অনুরূপ আমাদের সরকার ও যদি শিল্পায়নের পথ সহজতর করে তবে আমাদের অর্থনীতিওঁ আরো দ্রুত সমৃদ্ধ হবে। আর বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই কেবল শিল্পায়নের উন্নয়ন সম্ভব।

রপ্তানীযোগ্য পণ্যের উৎপাদনের মাধ্যমেও আমাদের অর্থনীতি সমৃদ্ধ হতে পারে। এ প্রসঙ্গেও চীন উদাহরন হতে পারে। চীনের পণ্য রপ্তানী হয় না এমন কোন দেশ মনে হয় পৃথিবীতে নাই। আমরা এখনও হাতে গোনা কয়েকটি উৎপাদিত পণ্য রপ্তানী করে থাকি। বৈশ্বিক চাহিদার তুলনায় তা একেবারে অপ্রতুল। মানসম্পন্ন আরো অনেক পণ্য আমাদের দেশ থেকে রপ্তানী করা সম্ভব।
অন্যদিকে বর্তমানে আমরা যে ধরনের পণ্য রপ্তানী করি তার মানোন্নয়ন করতে না পারলে আমাদের বর্তমান বাজার ও হারানোর সম্ভবনা আছে। সরকারের উচিত এ বিষয়ে বিশেষ নজর দেয়া।

যত উন্নয়নের কথাই আমরা বলি না কেন, বিদ্যুৎ, জ্বালানী ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া সর্বোপরি কোন উন্নয়নই সম্ভব নয়।

দুর্নীতি ও রাজনৈতিক সদিচ্ছার অভাব আমাদের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়। সরকারের সদিচ্ছায় অর্থনীতির এই দুটি বাধা সহজে নির্মূল সম্ভব।এছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের কাজের সচ্ছতা ও জবাবদিহীতার ব্যবস্থা থাকলে আমাদের দেশের দুর্নীতি অনেকাংশে কমে আসবে।

সর্বোপরি দেশের জনগণকে অর্থনীতি সচেতন করে তোলার মাধ্যমে আমাদের জাতীয় ও অর্থনৈতিক উন্নতি সম্ভব।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×