সামুর সম্মানিত ব্লগারগন, নিম্নোক্ত আইন বিষয়ে পারলে আমাকে আইনি সহায়তা দিন।
আমার একটা লিমিটেড কোম্পানী আছে, যেটা অক্টোবর'২০১০ এ ফর্ম করা। এ পর্যন্ত আমি এই কোম্পানী দিয়ে কোন ব্যবসা পরিচালনা করিনি এবং বাৎসরিক নবায়নও করা হয়নি। আমি যদি এখন কোম্পানীটা দিয়ে কোন ব্যবসা পরিচালনা করতে চাই , আমার কি কি করতে হবে, কেমন খরচ হবে। আমার কোম্পানীটির টি আই এন, তিনজন মালিকের তিনটি টি আই এন, ট্রেড লাইসেন্স, একটি কোম্পানী একাউন্ট ও ভ্যাট নম্বর করা আছে।
আর একটি ইস্যু হল, কোম্পানীটি ফর্ম করার সময় একজন চেয়ারম্যান, একজন ম্যানেজিং ডিরেক্টর ও একজন ডিরেক্টর নিয়ে ফর্ম করা হয়েছিল। এখন চেয়ারম্যান এর পদটি রিপ্লেস করে তিন জন মালিক হতে দুই জনে রূপান্তর করতে চাচ্ছি। এক্ষেত্রে ও কি করনীয় ।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

