আবারও ফতুর করে দিল সমবায় সমিতিগুলো ! এই মুহুর্তে শাখা বন্ধ করা হউক
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেরানীগঞ্জের হেল্পলাইন কোপারেটিভ সোসাইটি হাজার হাজার মানুষকে ফতুর করে চলে গেল । সোসাইটি বিভিন্ন মেয়াদে লোকজনের নিকট হতে আমানত গ্রহন করে অতিরিক্ত মুনাফা প্রদান করত, ডিপিএস এর মত আমানত জমা রাখতো । সমাজের সহায়-সম্বলহীন মানুষ সমবায় বিভাগের রেজিষ্ট্রেশন দেখে বিশ্বাস করে টাকা রেখে এখন পথের ভিখারী ।
গতকাল খবরে প্রকাশ, নরসিংদীর আইডিয়েল কোপারেটিভ সোসাইটিও লোকজনের জমানো টাকা নিয়ে চম্পট দিয়েছে । সেখানেও একই কথা । দেশে আইন করে সোসাইটি গুলোর শাখা বন্ধ করা যাচ্ছে না, কতিপয় সমবায় বিভাগের কর্মকর্তার জন্য । তাঁদের নাকের ডগায় দিব্যি শাখা খুলে জনগনকে প্রতারনা করছে তারা নির্বিকার । খোদ সিলেট শহরেই এ রকম হায় হায় সোসাইটির ৫টি শাখা বহাল তবিয়তে রয়েছে । সমবায় বিভাগের তরফ থেকে এই মুহুর্তে গন বিজ্ঞপ্তি জারী করে জনগনকে সর্তক করা হউক । পাশাপাশি শাখাগুলো বন্ধ করার ব্যবস্থাসহ তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হউক । ডেসটিনি থেকে আমাদের বিভাগগুলো কি কিছুই শিখলো না ?
আর যেন খবরের শিরোনাম না হয় সোসাইটি কর্তৃক জনগন প্রতারিত হচ্ছে ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনআলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন