somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যানানা রিপাবলিক অফ হানুলুলু

২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহামতি হেনরী কিসিন্জার পৃথিবীর দুটো দেশকে বটমলেস বাসকেট বা তলাবিহীন ঝুড়ি বলেছিলেন । একটি বাংলাদেশ আর একটি ব্যানানা রিপাবলিক অফ হানুলুলু । বাংলাদেশে তার উদিত, মন্ডিত, মাথিত, নাদিত, যাপিত, তাপিত, সদাসিদ, রাজনৈতিক নেতা, কামেল ব্যাক্তিবর্গ, প্রোথিত, গ্রথিত বুদ্ধিজীবি সমাজ, ও মথিত, দলিত আমলা কামলা সবাই কাধে কাধ রেখে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন । কিন্তু ব্যনানা রিপাবলিক অফ হানুলুলু সেই উচ্চতাটা ধরতেই পারেনি ।

সারা পৃথিবীর উন্নয়ন স্কুল গুলোতে আজ বাংলাদেশের নাম পড়ানো হয় । হাভার্ড, অকসফোরড, প্রিন্সটন, কর্নেল, পেন, ম্যাক মাস্টার । সেখানে "হানুলুলুর বৃজে বাশ" শিরোনামে ইউভার্সিটি অফ ওয়াটারলুর সিভিল এন্ড ইনভায়রোন্টমেন্ট ফ্যাকাল্টির জার্নালে লেখা এসেছে । এমন লেখা দেখে হানুলুলুর মন্ত্রী ও কতিপয় বিশ্ববিদ্যালয়ের শিখ্খক বলেছেন লাতো ফাপরুরজি ওলাতো রুতলু কাশু। মানে (আমরা কাশেম মানে ক্যাশ বা কাশু দেইনি বলে এমন ফাপরবাজী করেছে ) হানুলুলুর মুদ্রা ক্যাশ কে অনেকে কাশেম বলে ।

এমন অনেক বিষয় নয়ে প্রেসিডেন্ট শাহ আবজেল মোহাম্মদ বেশ চিন্তিত । তিনি ইদানিং হাভানার চুরুট খাচ্ছেন । নিজের মধ্যে ক্যাস্ত্রো, চের মত ভাব অনুভব করতে চাচ্ছেন । বা নিতে চাচ্ছেন । কিন্তু তার মনে হচ্ছে তিনি পাকিস্তানের জারদারীর মত মি. টেন পার্সেন্ট । জারদারী বন্যার সময় জার্মানীতে বারবনীতার সাথে হোটেলে শুয়েছিলেন সেটা চাওর হয়েছিল । পাকিস্তানী মিডিয়াতে । কিন্তু শাহ আবজেল মোহাম্মদের টা চাওর হয়নি । কিন্তু তিনি নিজে নিজে ভাবছেন । তার দেশেও বন্যা । তিনিও কোলনে গেছেন । প্রেসিডেন্টের অনারে কোলনের ফেডারেল গভমেন্টের হেড মেয়র পার্টি দিয়েছেন । সেখানে কোলনের ফেমাস মডেলরা এসছে । পরিচয়, বাতচিত হয়েছে । চাওর তো হয়নি ।

দেশে এসেই রাজ্যের সব খবর । ডাবল সিন্নি । সেটা কি ? সিন্নি নামের এক নারীর জামাইকে কুপিয়ে মেরেছে এমপি পুত্রের ছেলের ড্রাগস হেন্ডেলকারী । সিন্নি বাচাতে গিয়ে পারেনি । মানুষ দাড়িয়ে দেখেছে । সেই সিন্নি এখন খুনের আসামী । সিন্নীর চোখ দেখলে মনে হচ্ছে সে পশ্চিম হানুলুলুর হায়েনা ফোর্সের হাতে সারা রাত নির্যাতিতা হয়েছে । যে যুদ্ধে হানুলুলু জিতেছিল সেই হায়েনাদের বিরুদ্ধে । কোন লইয়ার দাড়াতে পারেনি । সিন্নির জন্য । কেননা এমপি পুত্রের নিষেধ ছিল বলে । আবজেল মোহাম্মদের মনে পড়ল এই এমপি ১৫ কোটি কাশেম দিয়ে নমিনেশন কিনে ছিল । আবজেল মোহাম্মেদের ইচ্ছা ছিলনা । লোকাল রাজনীতিবিদরা পুরো বিরুদ্ধচারন করেছিল । কিন্তু বেটা কি করে জানি শাহ আবজেলের মেয়ের কাছে যেতে পেরেছিল । মেয়েকে শাহ আবজেল বলেছিল তোমাকে আমি ২০ কোটি কাশেম নিয়ে দিচ্ছি এরে দিওনা । মেয়ে রাজী না । একটা মাত্র মেয়ে আবদার করেছে কি আর করা । ভোট তো আর আগের সিসটেমে বা পৃথিবীর কোন সিসটেমে নেই । একবার নামটা লেখাতে পারলেই এমপি । তাহাজ্জুদে শুরু বিকেল তিনটায় শেষ ।

আর এক সিন্নি হল মাজারের সিন্নি । মাজারে সিন্নির টাকা মেরে দিয়েছে ড্যাবের এক কর্নেল । সাথে আরও কিছু সৈন্য ছিল । ওদিকে দেশের সাবেক প্লেবয় প্রেসিডেন্ট মারা গেছে । শাহ আবজেল মোহাম্মদ বলেছিলেন ৯ তারিখে মৃত ঘোষনা করতে । তিনি ফিরে আসবার পর । টেলিফোনে শোনে ৬ তারিখ । এবং ৬ তারিখে মৃত ঘোষনা করা হয় ।

এই উল্টাপাল্টার মাঝে স্মীতা কুন্ডু নামের এক নারী আম্রিকান প্রেসিডেন্ট জয়নাল ট্রাম্পের কাছে চার কোটি মানুষ গুমের কথা বলেছেন । আবজেল মোহাম্মদ চুরুট খাচ্ছেন । সাথে ব্রাজিলের কফি । ক্যাস্ত্রো, চের মত ভাবটা আসছে না । না আসুক ম্যারাডোনার মত হলেও খতি নেই । পচিশ বছর বয়সী পিএস মিস ওতেলিয়া ওহেরা কে ডাকলেন । তার চুরুট কফি খাওয়া কেমন লাগছে সেটা জানার জন্য ? মিস ওহেরা বললেন জয় শ্রীরাম দেশের নায়ক উওম কুমারের মত ।
গভীর ভাবে মিস ওহেরার দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করলেন চলে যেতে ।
মিস ওহেরা ভাবলেন তিনি কি ভুল বললেন । চাকুরী কি আছে না নাই ? আর একটু চিন্তা করে তো বলা যেত । কিন্তু হারামজাদা তো চিন্তা করতে দেয়না । সব কিছুতেই চিন্তার সময় দেবেনা । হারামজাদা বলার পর ইতি উতি তাকাল মিস ওহেরা মনে মনে বলেছে তবু ভয় যদি কেউ শোনে ।

মিস ওহেরা চলে যাবার পর শাহ আবজেল মোহাম্মদ ভাবছেন উওম কুমারের বিষয়টা মাথায় এলনা কেন ?

আবার চোখ পড়ল কাগজের লেখা গুলোর উপরে
লুটিং শেরাইন একস ড্যাব অফিসিয়াল হেল্ড
সিন্নি কনফেসেস
লোকজন শেরাইন আর সিন্নিকে এক করেছে ।
ওয়ান্স এ প্রেসিডেন্ট অলওয়েজ প্রিসিডেন্ট, ফরমার প্রেসিডেন্ট পাসেস এওয়ে

শাহ আবজেল মোহাম্মদ মনে মনে নিজেকে বলছেন এত ভাবনা চিন্তার কিছু নাই ঘটনা ঘটবেই ।
ওয়ালাতো মায়ালাতু চেয়ার । মোয়ালা আপদু সা জাহান্নাম ।
চেয়ার ঠিক সব ঠিক । বাকী দুনিয়া জাহান্মামে যাক ।

হানুলুলু পোষ্ট থেকে ভাষান্তরীত ।

সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় চূড়ায়

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই জুন, ২০২৬ রাত ১০:৫০

পাহাড় চূড়ায়
সাইফুল ইসলাম সাঈফ

সে এখন পাহাড় চূড়ায়
স্বপ্ন ছোঁয়া বিজয়ী!
চোখে দেখা প্রথম উল্লসিত
একটি পণ্য বিক্রয় করে হাজার টাকা-
লাভ করে কী যে খুশি!
কিন্তু এখন তার মাসে আয় কোটি
তবুও সে হয় না তৃপ্ত... ...বাকিটুকু পড়ুন

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

×